বাংলাদেশ তাঁত বোর্ড পরিচালিত ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) অধিভুক্ত নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (এনটেক) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে লেভেল-১, টার্ম-১-এ বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তির সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইন আবেদন ও ভর্তি পরীক্ষার ফি প্রদান কার্যক্রম শুরু হয়েছে গত ০৫ আগস্ট ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদন ও ফি প্রদান করা যাবে আগামী ২০ আগস্ট ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। অর্থাৎ ভর্তি আবেদনের সময় শেষ হতে আর মাত্র ৩ দিন বাকি।

ভর্তি পরীক্ষার জন্য প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৭ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।আগামী ০৫ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার দিনই নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল কলেজের ওয়েবসাইট এবং বাংলাদেশ তাঁত বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন ও ভর্তি পরীক্ষার ফি প্রদান সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হয়েছে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য কলেজের নোটিশ বোর্ড ও অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।আবেদনের শেষ সময়: ২০ আগস্ট ২০২৬, রাত ১১:৫৯ মিনিট। তাই আগ্রহী শিক্ষার্থীদের শেষ মুহূর্তের অপেক্ষা না করে দ্রুত আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com