বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে BGMEA University of Fashion and Technology (BUFT)-এ দুই দিনব্যাপী পরিবেশবিষয়ক বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১০ ও ১১ জুন অনুষ্ঠিত এ আয়োজনে পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন এবং জলবায়ু সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ এবং BUFT Science & Environment Club-এর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বৃক্ষরোপণ, সচেতনতামূলক র্যালি, SpoGOMI Tournament, গোলটেবিল আলোচনা এবং পরিবেশ নিয়ে কাজ করা চারটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BUFT Board of Trustees-এর চেয়ারম্যান ফারুক হাসান। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (মনোনীত) অধ্যাপক ড. ইঞ্জি. আইয়ুব নবী খান।
এ সময় Board of Trustees-এর সদস্য মোহাম্মদ নাসির, ভারপ্রাপ্ত প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারার অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, প্রাণ-প্রকৃতি-পরিবেশ-প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জলিল এবং রেজিস্ট্রার মো. রফিকুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সম্পৃক্ততা বাড়ানো এবং টেকসই জীবনধারার গুরুত্ব তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।


