উৎসবমুখর পরিবেশে আজ টেক্সটাইল বিভাগের ৫১তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন টেক্সটাইল ক্লাবের প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি এবং ক্লাবের অন্যান্য সদস্যরা। তাঁদের সক্রিয় উপস্থিতি ও আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও স্মরণীয় হয়ে ওঠে।

ক্লাবের সদস্যদের সাথে নবাগত শিক্ষার্থীদের পরিচয় পর্ব শেষে তাদেরকে বিভিন্ন দিকনির্দেশনা এবং ক্লাবের কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়। অনুষ্ঠানে সম্মানিত শিক্ষকমণ্ডলীর উপস্থিতি আয়োজনকে আরও গৌরবান্বিত করে। বিভাগীয় প্রধান জিএম ফয়সাল নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যৎ পথচলায় জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। এছাড়া আরো উপস্থিত ছিলেন টেক্সটাইল বিভাগের কোঅর্ডিনেটর নাজমুল ইসলাম এবং রাশেদ হাওলাদার।

শিক্ষকদের এই মূল্যবান পরামর্শ ও উৎসাহ নবীনদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে আয়োজকরা বলেন, টেক্সটাইল পরিবারে যুক্ত হয়ে তারা এখন একটি বৃহৎ সম্ভাবনার অংশ। দেশের টেক্সটাইল শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখতে তারা নিজেদের প্রস্তুত করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।অনুষ্ঠানের শেষাংশে নবীনদের জন্য শুভকামনা জানিয়ে বলা হয়, “স্বপ্ন দেখো, শিখো, এগিয়ে যাও—সাফল্য তোমাদের অপেক্ষায়।”

৫১তম ব্যাচের সকল শিক্ষার্থীকে জানানো হয় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের হাত ধরেই ভবিষ্যতে দেশের টেক্সটাইল খাত আরও সমৃদ্ধ ও উজ্জ্বল হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

প্রতিবেদক : মোঃ এহছানুল আজম মুন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com