EMMTEX SLN Textile Industry Advertisement Banner

টেক্সটাইল শিক্ষার্থীদের সৃজনশীলতা, জ্ঞান ও উদ্ভাবনী চিন্তাধারাকে তুলে ধরতে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অন্যতম সক্রিয় সংগঠন এনটেক ক্যারিয়ার ক্লাব আয়োজন করতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত অনলাইন প্রতিযোগিতা “টেক্সটাইল জিনিয়াস সিজন–৩”।

প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমধর্মী ও প্রতিযোগিতামূলক এই আয়োজন নিয়ে আসছে ক্লাবটি। আয়োজকদের মতে, “টেক্সটাইল জিনিয়াস সিজন–৩” শুধু একটি প্রতিযোগিতাই নয়, বরং এটি হবে টেক্সটাইল শিক্ষার্থীদের প্রতিভা প্রকাশ, জ্ঞানচর্চা এবং সৃজনশীলতাকে বিকশিত করার একটি অনন্য প্ল্যাটফর্ম।

আগামী ১৯ মে ২০২৬ থেকে ১৯ জুন ২০২৬ পর্যন্ত মাসব্যাপী চলবে এই আয়োজন। এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য রাখা হয়েছে চারটি আকর্ষণীয় বিভাগ— • নিজের পরিচয় উপস্থাপন • টেক্সটাইল ব্লগ • টেক্সটাইল আর্ট • টেক্সটাইল ফান আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের টেক্সটাইল বিষয়ে আগ্রহ বৃদ্ধি, গবেষণামূলক চিন্তাভাবনা এবং সৃজনশীল দক্ষতা বিকাশে উৎসাহিত করা হবে। বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় প্রাইজমানি, সনদপত্র, বিশেষ সম্মাননা এবং এক্সক্লুসিভ মিল ভিজিটের সুযোগ।

অংশগ্রহণকারীদের নির্ধারিত হ্যাশট্যাগ ব্যবহার করে এনটেক ক্যারিয়ার ক্লাব–এনসিসি গ্রুপে নিজেদের কনটেন্ট পোস্ট করতে হবে বলেও জানানো হয়েছে। টেক্সটাইলভিত্তিক শিক্ষার্থীদের মাঝে ইতোমধ্যেই এই আয়োজন নিয়ে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, “টেক্সটাইল জিনিয়াস সিজন–৩” দেশের তরুণ টেক্সটাইল শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণাদায়ী আয়োজন হিসেবে ভূমিকা রাখবে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com