তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য ন্যায্য ও জীবনধারণযোগ্য মজুরি নির্ধারণে মাসে ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে আলোচনা শুরুর প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থার বিশ্লেষণে উঠে এসেছে, ২০২৩ সালে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা মজুরির বর্তমান বাজারমূল্য মূল্যস্ফীতির কারণে কমে যাওয়ায় শ্রমিকদের পরিবার পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে আয়োজিত ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ।
সিপিডি জানায়, ১৬ হাজার ৩৫১ টাকাকে কেবল একটি প্রাথমিক ভিত্তি ধরা যেতে পারে। তবে দীর্ঘমেয়াদে শ্রমিকদের পুষ্টি ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে হলে ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যেই মূল আলোচনা হওয়া উচিত।


