শিল্পখাতের বাস্তব কর্মপরিবেশ, আধুনিক প্রযুক্তি এবং উৎপাদন ব্যবস্থার সঙ্গে পরিচিত হতে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন (এনআইডি)-এর শিক্ষার্থীরা। সম্প্রতি মন্ডল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মনট্রিমস লিমিটেডের কারখানা পরিদর্শন করেন তারা।


এনআইডি’র ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (এফডিটি) ১৩তম ব্যাচ এবং অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড টেকনোলজি (এএমটি) কোর্সের শিক্ষার্থীরা এই পরিদর্শনে অংশ নেন।


পরিদর্শনকালে শিক্ষার্থীরা পোশাক খাতের অ্যাকসেসরিজ বা অনুষঙ্গ উৎপাদন প্রক্রিয়া, আধুনিক প্রস্তুতপ্রণালি, মান নিয়ন্ত্রণ এবং কারখানার সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে দেখার সুযোগ পান। আয়োজকদের মতে, শ্রেণিকক্ষের তাত্ত্বিক শিক্ষাকে বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে সমন্বয় করতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এই শিল্প সফরের সমন্বয়কের দায়িত্ব পালন করেন এনআইডি’র সিনিয়র লেকচারার এহতেশাম বিল্লাহ শাওন। শিক্ষার্থীদের সরেজমিনে অভিজ্ঞতার সুযোগ দেওয়ায় মনট্রিমস লিমিটেড কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইনস্টিটিউট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, দেশের শিল্পখাতে দক্ষ জনসম্পদ তৈরিতে দীর্ঘ ১৮ বছর ধরে কাজ করছে ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন (এনআইডি)। ব্যবহারিক শিক্ষার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি নিয়মিত এ ধরনের ইন্ডাস্ট্রি ভিজিটের আয়োজন করে থাকে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com