বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর সদস্যপদ লাভ করেছে নতুন আটটি তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান। সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালকদের হাতে আনুষ্ঠানিকভাবে সদস্যপদের সনদপত্র তুলে দেওয়া হয়।
বিজিএমইএ পরিবারে যুক্ত হওয়া নতুন প্রতিষ্ঠানগুলো হলো— শামীমা অ্যাপারেলস, ব্রাদার ক্রিয়েটিভ ফ্যাশন লিমিটেড, আরবান স্টিচ লিমিটেড, ওয়ারা ডেনিমস অ্যান্ড ফ্যাশনওয়্যার লিমিটেড, জার অ্যাপারেলস লিমিটেড, ওয়ান ওয়ার্ল্ড অ্যাপারেল লিমিটেড, জেবি অ্যাপারেলস লিমিটেড এবং ফ্যারিজ ডিজাইন (বিডি) নিটওয়ার্কস।
অনুষ্ঠানে বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান নতুন সদস্য প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদের হাতে সনদপত্র হস্তান্তর করেন। সনদ গ্রহণ করেন—
- শামীমা অ্যাপারেলস-এর স্বত্বাধিকারী কাজী মিজানুর রহমান
- ব্রাদার ক্রিয়েটিভ ফ্যাশন লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক শ্রী নিখিল চন্দ্র সরকার
- আরবান স্টিচ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তাওহিদুর রহমান
- ওয়ারা ডেনিমস অ্যান্ড ফ্যাশনওয়্যার লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক কেনেডি কেনড্রিক গোমেজ
- জার অ্যাপারেলস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জি আর আলম
- ওয়ান ওয়ার্ল্ড অ্যাপারেল লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক আমির জর্জ পঙ্কিরাজ
- জেবি অ্যাপারেলস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবি আবদুল্লাহ
- ফ্যারিজ ডিজাইন (বিডি) নিটওয়ার্কস-এর স্বত্বাধিকারী রিজওয়ান মাহবুব
সনদ বিতরণী অনুষ্ঠানে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সেলিম রহমান, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান, সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী এবং পরিচালক কাজী মিজানুর রহমান, মো. সাইফ উল্যাহ ও এনামুল আজিজ চৌধুরী উপস্থিত ছিলেন।


