ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের লেনদেনে দরপতনের শীর্ষে উঠে এসেছে আলহাজ্ব টেক্সটাইল। এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৯ দশমিক ৮৮ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

সাপ্তাহিক লেনদেন শেষে আলহাজ্ব টেক্সটাইলের প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩৮ টাকা ৭০ পয়সায়। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির মোট ১ কোটি ৫৬ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৩৯ লাখ ৮ হাজার ৭৫০ টাকা।

সাপ্তাহিক দরপতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড। সপ্তাহে ফান্ডটির ইউনিটের দাম কমেছে ১৮ দশমিক ৬৮ শতাংশ। সর্বশেষ প্রতিটি ইউনিট ১৫ টাকা ১০ পয়সায় লেনদেন হয়। সপ্তাহজুড়ে ফান্ডটির মোট লেনদেন হয়েছে ১৯ কোটি ২২ লাখ ২৬ হাজার টাকা। দৈনিক গড় লেনদেন ছিল ৪ কোটি ৮০ লাখ ৫৬ হাজার টাকা।

তৃতীয় অবস্থানে রয়েছে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। এক সপ্তাহে ফান্ডটির ইউনিটের দর কমেছে ১৮ শতাংশ। সর্বশেষ প্রতিটি ইউনিট ৮ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে মোট লেনদেনের পরিমাণ ছিল ১ কোটি ১৩ লাখ ৯০ হাজার টাকা, আর দৈনিক গড় লেনদেন হয়েছে ২৮ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।

সাপ্তাহিক দরপতনের শীর্ষ ১০-এর তালিকায় আরও রয়েছে ফনিক্স ফিন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, কাট্টালি টেক্সটাইল, আর এন স্পিনিং মিলস, ন্যাশনাল পলিমার, অ্যাকটিভ ফাইন কেমিক্যালস, ইউনাইটেড এয়ারওয়েজ এবং ইয়াকিন পলিমার।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com