ঢাকার কাওলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ব্রেইন বক্স হাই স্কুলের প্রায় ২০০ জন শিক্ষার্থী আজ মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) ক্যাম্পাস পরিদর্শন করেছে।
ক্যাম্পাস পরিদর্শনকালে শিক্ষার্থীরা নিটারের শিক্ষা কার্যক্রম, আধুনিক ল্যাবরেটরি, বিভিন্ন একাডেমিক সুবিধা ও মনোরম সবুজ ক্যাম্পাস ঘুরে দেখার সুযোগ পায়। এ সময় তারা নিটারের শিক্ষা পদ্ধতি ও কারিগরি শিক্ষার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করে এবং বিভিন্ন বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে।
পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা, প্রযুক্তি ও প্রকৌশল শিক্ষার পরিবেশ সম্পর্কে কাছ থেকে জানার সুযোগ পায়। পাশাপাশি নিটারের আধুনিক ল্যাব ও শিক্ষা অবকাঠামো তাদের মধ্যে উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে নতুন আগ্রহ ও অনুপ্রেরণা সৃষ্টি করে।
জ্ঞান, অভিজ্ঞতা ও আনন্দে ভরপুর এই শিক্ষা সফরটি শিক্ষার্থীদের শিক্ষা জীবনে একটি স্মরণীয় ও অনুপ্রেরণাদায়ক অধ্যায় হয়ে থাকবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

