EMMTEX SLN Textile Industry Advertisement Banner

ইউনিভার্সিটি অব স্কলার্সের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘টেক্সটাইল ফান ডে (চড়ুইভাতি ৩.০)’ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইনডোর ও আউটডোর গেমস, বিনোদনমূলক কার্যক্রম, দলীয় প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। এসব আয়োজনে শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে দিনটিকে স্মরণীয় করে তোলেন।পরে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী পর্বে সেমিস্টার পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থী, বেস্ট অ্যাটেনডেন্স অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী, স্পোর্টস ডে-এর বিজয়ী এবং বিভিন্ন ইনডোর ও আউটডোর গেমসের বিজয়ীদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি চড়ুইভাতি ৩.০ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদেরও পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দ বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি এ ধরনের সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি, দলগত কাজের দক্ষতা, পারস্পরিক সহযোগিতা এবং সম্প্রীতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শিক্ষার্থীরা জানান, টেক্সটাইল ফান ডে ছিল আনন্দ, সম্প্রীতি ও স্বীকৃতির এক অনন্য মিলনমেলা। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

প্রতিবেদক:মো. আরিফ হোসেন( ইউনিভার্সিটি অব স্কলার্স)

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com