Advertisement

আসন্ন আইটিইটি–বাংলাদেশের ১৫তম কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন জমা দিয়েছেন মোহাম্মদ শাহরিয়ার জিন্নাহ বিপ্লব। তিনি “ঐক্যবদ্ধ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স পরিষদ” (United Council) প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স)-এর ২৮তম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার জিন্নাহ বিপ্লব পেশাগত জীবনে বেক্সিমকো, ডায়িস্টার ও নভোজাইমে দায়িত্ব পালন করেছেন। মনোনয়ন জমা দেওয়ার পর তিনি বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে আইটিইটি–বাংলাদেশকে একটি কার্যকর, সময়োপযোগী ও নির্ভরযোগ্য সংগঠন হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য।তিনি আরও বলেন, সদস্যদের দোয়া, সমর্থন ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করা সম্ভব। একই সঙ্গে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য একটি গর্বের ও কার্যকর প্ল্যাটফর্ম তৈরিতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

জানা গেছে, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছিল গত শনিবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। আগামী ১৮ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।এদিকে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ মে ২০২৬। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২১ মে।

আইটিইটি–বাংলাদেশের ১৫তম কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৬ জুন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে জুমার নামাজের জন্য দুপুর ১২টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ থাকবে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com