Advertisement

খুলনা বিভাগের একমাত্র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ Jhenaidah Textile Engineering College Debate Club (জেটেকডিসি)-এর ২০২৬-২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) প্রকাশিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শমসের মুবিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাফিউল শাওন। নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তাওসিফ মর্তূজা প্রধান। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইব্রাহিম হোসাইন ও নাবিল আহমেদ।

সহকারী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাদমান হাফিজ। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পার্বণ মজুমদার ও রুবাই আক্তার। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাইমুনা মোস্তফা মায়শা, আবীর হাসান অর্ণব এবং তাহসিন জামান রাফি।

“Raise Your Voice” প্রতিপাদ্যকে ধারণ করে প্রতিষ্ঠিত জেটেকডিসি দীর্ঘদিন ধরে ঝিনাইদহসহ দেশব্যাপী বিতর্কচর্চা ও যুক্তিবোধের বিকাশে কাজ করে যাচ্ছে। ক্লাবটির নতুন নেতৃত্ব আগামী দিনে বিতর্ক আন্দোলনকে আরও বেগবান করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com