নিটার ইসলামিক সোসাইটি (এনআইএস)-এর ২০২৬-২৭ সেশনের জন্য ১১ সদস্যবিশিষ্ট নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়।
সংগঠনের নেতারা জানান, নতুন কমিটি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে ক্যাম্পাসে বিভিন্ন দাওয়াহমূলক কার্যক্রম, ইসলামী মূল্যবোধের চর্চা এবং শিক্ষার্থীদের নৈতিক উন্নয়নে সদস্যরা সক্রিয়ভাবে কাজ করবেন।
নবনির্বাচিত সদস্যদের অভিনন্দন জানিয়ে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় নিটার ক্যাম্পাসে ইতিবাচক ও মূল্যবোধভিত্তিক কার্যক্রম আরও বিস্তৃত হবে।
তারা আরও বলেন, নতুন কমিটি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে সংগঠনের কার্যক্রমে নতুন গতি আনবে এবং শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক পরিবর্তন তৈরিতে ভূমিকা রাখবে।

