গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে বিশ্বখ্যাত ব্র্যান্ড পুমা গ্লোবালের শীর্ষ কর্মকর্তারা বাংলাদেশের ডিবিএল গ্রুপের বিভিন্ন উৎপাদন সুবিধা পরিদর্শন করেছেন। এই সফরে নেতৃত্ব দেন পুমার গ্লোবাল সোর্সিং (অ্যাপারেল ও অ্যাক্সেসরিজ) বিভাগের ভাইস প্রেসিডেন্ট ভ্যালেরি অটিসিয়ার এবং পুমা বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার মইন হায়দার চৌধুরী।

সফরের মূল উদ্দেশ্য ছিল ডিবিএল গ্রুপের আধুনিক উৎপাদন ব্যবস্থা, টেকসই উদ্যোগ এবং গুণগত মান উন্নয়নে চলমান কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা নেওয়াএ সময় ডিবিএল গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ সিইও এম এ কাদের আনু, পরিচালক আওয়াবিন আরাফ এবং পরিচালক আহনাফ আবেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই সফর ডিবিএল গ্রুপ ও পুমার মধ্যে বিদ্যমান শক্তিশালী সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে। উদ্ভাবন, দায়িত্বশীল সোর্সিং এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com