হামীম গ্রুপের পরিবেশবান্ধব পোশাক তৈরি কারখানা ক্রিয়েটিভ কালেকশন লিমিটেড (সিসিএল) পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের প্রধান এইচ ই মাইকেল মিলার এবং ইতালির রাষ্ট্রদূত এইচ ই অ্যান্টোনিও অ্যালেসান্দ্রো।

পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা কারখানাটির তৈরি পোশাক ও ওয়াশিং ইউনিট ঘুরে দেখেন। এ সময় তাঁরা হামীম গ্রুপের উৎপাদন সক্ষমতা, পরিবেশবান্ধব ও টেকসই নানা পদক্ষেপ এবং দায়িত্বশীল কারখানা পরিচালনা সম্পর্কে বিস্তারিত অবহিত হন।

পরিদর্শন শেষে হামীম গ্রুপ আশা প্রকাশ করে যে, বাংলাদেশের পোশাক শিল্পকে আরও টেকসই, উদ্ভাবনী ও বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক করতে এ ধরনের আলোচনা ও দ্বিপক্ষীয় অংশীদারিত্ব ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com