টেক্সটাইল শিল্পের সার্বিক উন্নয়ন, গ্যাস সংকট নিরসন এবং সরকারি চাকরিতে ‘টেক্সটাইল ক্যাডার’ প্রবর্তনের দাবি জানিয়েছে প্রকৌশলীদের শীর্ষ সংগঠনগুলো।

রোববার (২ আগস্ট) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সদর দফতরে আইইবির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে দি ইন্সটিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি), বাংলাদেশ-এর নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক মতবিনিময় সভায় এসব বিষয়ে আলোচনা হয়।

আইইবি প্রেসিডেন্ট ও রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)-এর সভাপতিত্বে সভায় দুই সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং পোশাক ও বস্ত্র খাতের টেকসই বিকাশ নিয়ে আলোচনা করা হয়।

সভায় টেক্সটাইল প্রকৌশলীদের উপযুক্ত কর্মসংস্থান নিশ্চিতকরণ, নীতিনির্ধারণী পর্যায়ে তাঁদের অংশগ্রহণ বৃদ্ধি এবং শিল্প খাতের জ্বালানি সংকট সমাধানের জন্য নীতিগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে আইইবি এবং আইটিইটি-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com