Advertisement

তিন দিনব্যাপী ফ্যাশন টেক্সটাইল ওয়্যারেবলস ইনোভেশন কংগ্রেস (FTW) ২০২৬ সফলভাবে শেষ হয়েছে। ১৩ থেকে ১৫ এপ্রিল অনুষ্ঠিত এই আন্তর্জাতিক আয়োজনটিতে ফ্যাশন, টেক্সটাইল ও ওয়্যারেবলস খাতের বিশেষজ্ঞরা অংশ নিয়ে নতুন উদ্ভাবন, বাজার সম্ভাবনা এবং প্রযুক্তিগত উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

উদ্বোধনী অধিবেশনে টেক্সটাইল ইনস্টিটিউটের কাউন্সিল চেয়ারম্যান অধ্যাপক জেস পাওয়ার তার বক্তব্যে বৈশ্বিক টেকনিক্যাল টেক্সটাইল বাজারের বর্তমান অবস্থা তুলে ধরেন। পাশাপাশি তিনি উদ্ভাবনকে এগিয়ে নিতে সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন এবং নিজের পেশাগত অভিজ্ঞতা থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

কংগ্রেসের শুরুতেই সম্মেলনের চেয়ারম্যান ড. আবু সাদাত সায়েম সূচনা বক্তব্য দেন। এছাড়া, ব্রিটিশ টেক্সটাইল মেশিনারি অ্যাসোসিয়েশনের সিইও জেসন কেন্ট ‘থিংক টু ইনোভেট’ শীর্ষক মূল প্রবন্ধে উদ্ভাবনভিত্তিক চিন্তার প্রয়োজনীয়তা তুলে ধরেন, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

তিন দিনের এই আয়োজনে ফ্যাশন ও টেক্সটাইল খাতের বিভিন্ন আন্তর্জাতিক বক্তা ও বিশেষজ্ঞরা অংশ নেন। তারা নতুন প্রযুক্তি, ডিজিটাল ফ্যাশন এবং ওয়্যারেবলস খাতের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানটি আয়োজন ও সহায়তায় ছিল টেক্সটাইল ইনস্টিটিউট, ব্রিটিশ টেক্সটাইল মেশিনারি অ্যাসোসিয়েশন এবং ডিজিটাল ফ্যাশন নেটওয়ার্ক।

আয়োজকরা জানিয়েছেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতে টেক্সটাইল ও ফ্যাশন শিল্পে উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করবে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com