Advertisement

জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার)-এ উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। দিনব্যাপী এ আয়োজনের নেতৃত্ব দেয় নিটার কালচারাল ক্লাব, যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে নানা সাংস্কৃতিক ও বিনোদনমূলক কার্যক্রম।

বৈশাখ উদযাপনের সূচনা হয় একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালির মাধ্যমে। রঙিন পোশাকে সজ্জিত শিক্ষার্থীদের অংশগ্রহণে র‍্যালিটি ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।

দিনব্যাপী আয়োজনে ছিল গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা, বৈশাখী খাবার পরিবেশন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নাচ ও বিভিন্ন পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। আয়োজকরা জানান, এমন আয়োজনের মাধ্যমে বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া সম্ভব হয়।

নিটার কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চা ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com