Advertisement

নোয়াখালীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (টিইসিএন) ক্যাম্পাসে পহেলা বৈশাখ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় একটি বর্ণাঢ্য বৈশাখী র‍্যালির মধ্য দিয়ে শুরু হয় উৎসবের মূল কার্যক্রম।

র‍্যালিটি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেগমগঞ্জ চৌরাস্তা এলাকা ঘুরে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। এতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত।

উৎসবের অংশ হিসেবে দিনজুড়ে অনুষ্ঠিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এর মধ্যে সাংস্কৃতিক সংগঠন ‘অক্ষর ক্লাব’-এর আয়োজনে ‘বৈশাখী আড্ডা’ ছিল অন্যতম আকর্ষণ। গান, নাচ এবং লোকসংগীতের পরিবেশনায় মুখর হয়ে ওঠে ক্যাম্পাস।

অক্ষর ক্লাবের সভাপতি অমিত চৌধুরী জানান, প্রতি বছরের মতো এবারও নববর্ষকে ঘিরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশ তৈরির লক্ষ্যেই বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির চর্চাকে আরও জোরদার করবে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com