বন্ধ হয়ে যাওয়া দেশের বিভিন্ন পাট ও টেক্সটাইল মিল বেসরকারি খাতের বিনিয়োগ ও অংশীদারিত্বের মাধ্যমে পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। পিপিপি (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) এবং বিদেশি বিনিয়োগের মাধ্যমে এসব মিল সচল করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের বায়েজিদে আমিন জুট মিল ও আমিন টেক্সটাইল মিল পরিদর্শনে গিয়ে তিনি এই কথা জানান।প্রতিমন্ত্রী জানান, মিলগুলো চালু করা গেলে সেখানে আবারও কর্মচাঞ্চল্য ফিরে আসবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। খুব শীঘ্রই এসব মিলের ভবন ও সম্পদের পুনর্মূল্যায়ন করে প্রকল্পের কাজ শুরু হবে।


