Author: মিরর ডেস্ক

আজ সোমবার সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর কাজী নজরুল ইসলাম থিয়েটার সংলগ্ন মুক্তমঞ্চ প্রাণচাঞ্চল্যে রঙিন হয়ে উঠেছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৪তম ব্যাচের আয়োজিত বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান ‘চড়ুইভাতী-২৬’-এ। দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন বিভাগের শিক্ষার্থীরা। বন্ধুত্ব, হাসি, গান, আড্ডা ও নানা আনন্দঘন মুহূর্তে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। প্রাণবন্ত পরিবেশে শিক্ষার্থীরা নিজেদের ব্যস্ত একাডেমিক জীবনের বাইরে কিছুটা স্বস্তি ও নির্মল আনন্দ উপভোগ করেন।অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, দলীয় আড্ডা, স্মৃতিচারণ ও বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। আয়োজকরা জানান, ‘চড়ুইভাতী-২৬’ শুধু একটি বিনোদনমূলক অনুষ্ঠান নয়; বরং সহপাঠীদের মধ্যে পারস্পরিক বন্ধন, সম্প্রীতি ও…

আরও পড়ুন

ঢাকায় “ইউনিফর্ম সার্ভিস রুলস ইন আরএমজি অ্যান্ড টেক্সটাইল সেক্টরস ইন বাংলাদেশ” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) বিকেলে দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ারস, বাংলাদেশ (আইইবি) সদর দপ্তরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি’র সভাপতি ও রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: রিয়াজুল ইসলা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার খান মনজুর মোরশেদ, ইঞ্জিনিয়ার শাইখ আল আমিন, ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সার, ইঞ্জিনিয়ার নাসিরউদ্দিন মিয়া এবং ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসাইন। সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. সাব্বির মোস্তফা খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির…

আরও পড়ুন

বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাত টেকসই ও পরিবেশবান্ধব শিল্পায়নে নতুন মাইলফলক স্পর্শ করেছে। সম্প্রতি আরও ৪টি কারখানা আন্তর্জাতিক ‘লিড’ (LEED) সনদ পাওয়ায় দেশে এ ধরনের কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৪টিতে, যা বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। নতুন সনদপ্রাপ্ত কারখানাগুলোর মধ্যে চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত পাহাড়তলী টেক্সটাইলস লিমিটেড (ইউনিট-০২) ‘লিড বিডি+সি: নিউ কনস্ট্রাকশন ভি৪’ মানদণ্ডে ৮৬ পয়েন্ট পেয়ে প্লাটিনাম সনদ অর্জন করেছে। একইভাবে গাজীপুরের শ্রীপুরে ওয়েলডান অ্যাপারেল লিমিটেড ‘লিড ও+এম: এক্সিস্টিং বিল্ডিংস ভি৪.১’ মানদণ্ডে ৭৫ পয়েন্ট পেয়ে গোল্ড সনদ পেয়েছে। ঢাকার সাভারের আশুলিয়ার জিরাবো এলাকায় অবস্থিত এভারব্রাইট সোয়েটার লিমিটেড ৮৩ পয়েন্ট অর্জন করে প্লাটিনাম সনদ লাভ করেছে। এছাড়া গাজীপুরের সুরাবাড়িতে…

আরও পড়ুন

শিল্পখাতের নিরাপত্তা ও শৃঙ্খলায় বিশেষ অবদানের জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, নারায়ণগঞ্জের বিদায়ী অতিরিক্ত ডিআইজি মোহাঃ আসাদুজ্জামানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। আদমজী ইপিজেড সংলগ্ন একটি হলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেম। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ হাতেম বিদায়ী কর্মকর্তা মোহাঃ আসাদুজ্জামানকে একজন মানবিক ও পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে আখ্যায়িত করেন। তিনি শিল্পাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মালিক-শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে বিদায়ী অতিরিক্ত ডিআইজির ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।অনুষ্ঠানে র‍্যাব-১১-এর অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, শিল্প পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত…

আরও পড়ুন

রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির শ্রমিক সমাবেশে জাতীয় মানদণ্ডভিত্তিক ন্যূনতম মজুরি নির্ধারণ, শ্রমিক মামলা নিষ্পত্তি এবং বন্ধ শিল্পকারখানা চালুর দাবি উঠেছে। শুক্রবার (১ মে) দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন বিএনপি নেতারা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, বিশ্বে বহু আগে ন্যূনতম মজুরির ধারণা চালু হলেও বাংলাদেশে এখনো জাতীয় স্ট্যান্ডার্ড মিনিমাম ওয়েজ নির্ধারিত হয়নি। তিনি আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। রিজভী আরও বলেন, লেবার কোর্ট ও ট্রাইব্যুনালে শ্রমিকদের নামে প্রায় ২৭ হাজার ৫০০ মামলা ঝুলে রয়েছে, যার প্রতিকার এখনো হয়নি। শ্রমিকরা মামলা চালাবে…

আরও পড়ুন

বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল, নিটিং অ্যান্ড গার্মেন্ট শিল্প প্রদর্শনীতে (বিটিকেজি ২০২৬) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) উদ্যোগে ‘স্মার্ট ওয়্যারএবেল ই-টেক্সটাইলস ফর পাবলিক হেলথ কেয়ার মনিটরিং’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। টেক্সটাইল খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং স্বাস্থ্যসেবায় এর সম্ভাবনা তুলে ধরাই ছিল সেমিনারের মূল লক্ষ্য। শুক্রবার (১ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই সেমিনার অনুষ্ঠিত হয়। বেলা ১১টা ৩০ মিনিটে শুরু হওয়া এই সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বুটেক্সের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. শেখ মামুন কবির, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলাম এবং ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মোহাদ্দেস হোসেন। সেমিনারে…

আরও পড়ুন

সকাল এখনো পুরোপুরি জাগেনি। ক্যাম্পাসের গাছে গাছে পাখির ডাক, ফাঁকা করিডোর, নিস্তব্ধ একাডেমিক ভবন—এই নীরবতার মধ্যেই শুরু হয়ে যায় কাজ। কেউ ঝাড়ু দিচ্ছেন, কেউ ড্রেন পরিষ্কার করছেন, কেউ আবার গেটের পাশে দাঁড়িয়ে দায়িত্ব নিচ্ছেন নিরাপত্তার। এরা কেউ আলোচনার কেন্দ্রে থাকেন না, তবুও তাদের হাতেই প্রতিদিন সচল থাকে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)। শিক্ষার্থীদের ব্যস্ততা, ক্লাস-পরীক্ষা, ক্লাব কার্যক্রম— সবকিছুর পেছনে রয়েছে এক অদৃশ্য শ্রম। পরিচ্ছন্নতা কর্মীরা প্রতিদিন ক্যাম্পাসকে রাখেন বাসযোগ্য ও পরিচ্ছন্ন। কিন্তু সেই কাজের স্বীকৃতি কিংবা পারিশ্রমিক— সবসময় কি তাদের পরিশ্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? নিরাপত্তা প্রহরীদের জীবন যেন সময়ের সীমানা মানে না। দিন-রাত পালাক্রমে দায়িত্ব পালন করতে হয় তাদের। রাতের নিরবতা যখন…

আরও পড়ুন

গাজীপুরের ভোগরা এলাকায় অবস্থিত ‘ইউরো জিন্স লিমিটেড’ নামের পোশাক কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ২৯ আগস্ট কারখানা কর্তৃপক্ষের স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়।নোটিশে বলা হয়, গত কয়েক দিন ধরে শ্রমিকদের একটি অংশ কারখানার ভেতরে জড়ো হয়ে কাজ বন্ধ রাখে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে। একপর্যায়ে তারা কারখানার কয়েকজন কর্মকর্তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে কারখানার ভেতরে অস্থিতিশীল পরিবেশ ও আইনশৃঙ্খলার অবনতি ঘটে।পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের কাজে যোগ দেওয়ার অনুরোধ করলেও তারা তা উপেক্ষা করেন। এরপর শ্রমিকরা প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিলে উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়।এই পরিস্থিতিতে বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩ (১)…

আরও পড়ুন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) একাডেমিক ভবনের নিচ তলায় স্টুডেন্টস কর্নারে স্টেশনারি দোকান থাকলেও সেটি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের রয়েছে নানান অভিযোগ। বিশেষ করে স্টেশনারিটিতে পর্যাপ্ত জায়গার অভাব শিক্ষার্থীদের ভোগান্তির অন্যতম প্রধান কারণ। তাছাড়া পর্যাপ্ত কর্মী না থাকায় অতিরিক্ত ভিড় সামলানো স্টেশনারি দোকানিদের জন্যও কষ্টসাধ্য। যার পরিপ্রেক্ষিতে ইতিপূর্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক স্টেশনারিটি সম্প্রসারণ প্রকল্পের কথা বলা হলেও সেটির বাস্তবিক রূপায়ণ এখনো দৃশ্যমান হয়নি। পূর্বে বুটেক্সের পুরনো টিএসসি এর সামনে ছিল কেন্দ্রীয় স্টেশনারির অবস্থান। পরবর্তীতে সেটির স্থান পরিবর্তন করে বুটেক্সের একাডেমিক ভবনের নিচ তলায় আনা হয়। বেশিরভাগ সময় শিক্ষার্থীরা বুটেক্সের স্টেশনারি থেকে বিভিন্ন কোর্সের বই, নোট, শিট প্রিন্ট এবং ফটোকপি করে থাকে। স্টেশনারিতে…

আরও পড়ুন

রপ্তানি আয়ে বৈচিত্র্য আনতে তৈরি পোশাক শিল্পের পাশাপাশি স্বর্ণ ও হীরা খাতকেও সমান সুযোগ-সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সম্ভাবনাময় যেকোনো রপ্তানি খাতকে উৎসাহ দিতে সরকার প্রয়োজনীয় নীতি সহায়তা দেবে। বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এফবিসিসিআই আয়োজিত পরামর্শক কমিটির ৪৬তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য হলো বেসরকারি খাতের বিকাশের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা। তৈরি পোশাক শিল্প আন্তর্জাতিক বাজারে সফল হলেও স্বর্ণ ও হীরার মতো সম্ভাবনাময় খাত এখনো কাঙ্ক্ষিত অগ্রগতি পায়নি। তিনি জানান, এখন থেকে যেকোনো সম্ভাবনাময় রপ্তানি খাত…

আরও পড়ুন