- আইটিইটি’র নতুন পৃষ্ঠপোষক ও উপদেষ্টা কমিটি গঠিত
- সাড়ে তিন বছরে বন্ধ ২৮৭ পোশাক কারখানা, কর্মহীন পৌনে ২ লাখ
- নিটার টেক্সটাইল ক্লাবের আয়োজনে শুরু হচ্ছে “টেক্সটাইল ফেস্ট বাংলাদেশ ১.০”
- সাদা কাপড় কি গরম ঠেকাতে পারে?
- বাংলাদেশের পোশাক খাতের জন্য সম্ভাবনাময় বাজার হয়ে উঠছে মালয়েশিয়া: প্রকৌশলী মো. শাহমিজ বকুল
- বিশ্ববাজারে কদর বাড়ছে নন-কটনের, তুলাতেই আটকে আছে বাংলাদেশ
- এপ্রিল-জুনে নিট রপ্তানি আয় ৬২৩ কোটি মার্কিন ডলার
- আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ: আহত অন্তত ১০
Author: মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ২০২৬ মাসের বেতন-ভাতা পরিশোধে ৮০ শতাংশ রপ্তানিনির্ভর সচল শিল্পপ্রতিষ্ঠানকে সহজ শর্তে বিশেষ ঋণ সুবিধা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় গার্মেন্টস শিল্পও রয়েছে। মঙ্গলবার জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানায়, বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপের কারণে অনেক রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানে ক্রয়াদেশ পিছিয়ে যাচ্ছে এবং তারল্য সংকট তৈরি হয়েছে। ফলে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি শ্রমিকদের বেতন পরিশোধে চাপ সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে উৎপাদন ও রপ্তানির ধারাবাহিকতা বজায় রাখতে এই ঋণ সুবিধা চালু করা হয়েছে। সার্কুলার অনুযায়ী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গত তিন মাসে পরিশোধিত গড় বেতন-ভাতার সমপরিমাণ অর্থ ঋণ হিসেবে দেওয়া যাবে। তবে এই ঋণ চলতি মূলধন ঋণসীমার বাইরে…
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে বিশ্ববাজারে আরও আধুনিক, টেকসই ও উদ্ভাবননির্ভর খাত হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের (বিবিএফ) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।‘ফ্যাক্টরি নেশন থেকে ইনোভেশন নেশন—বাংলাদেশের পোশাক শিল্প ২০৩০’ শীর্ষক কৌশলগত রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের পোশাক শিল্পকে পরিবেশবান্ধব, দায়িত্বশীল ও উদ্ভাবনী খাত হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার পাশাপাশি শিল্প সম্পর্কে প্রচলিত ধারণায় ইতিবাচক পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। সমঝোতা স্মারকে বিজিএমইএ’র পক্ষে সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান এবং বিবিএফ-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম স্বাক্ষর…
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নোয়াখালীর অ্যালামনাই সংগঠন টেকনা’র উদ্যোগে গেট-টুগেদার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে কলেজটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে সাক্ষাৎ, স্মৃতিচারণ এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে মিলনমেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে। এবারের আয়োজনটি একযোগে দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়। ঢাকায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ‘দ্য রয়েল গার্ডেন’ রুফটপে। অন্যদিকে চট্টগ্রামে আয়োজন করা হয় ‘সানসেট হিল রেস্টুরেন্ট অ্যান্ড রুফটপ ক্যাফে’তে। দুই শহরেই অ্যালামনাইদের উপস্থিতিতে ছিল প্রাণবন্ত পরিবেশ। আয়োজকরা জানান, এই আয়োজন কেবল ইফতার মাহফিল নয়; এটি অ্যালামনাইদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করার একটি উদ্যোগ।…
বাংলাদেশের তৈরি পোশাক খাত দীর্ঘদিন ধরেই দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। মোট রফতানি সিংহভাগ আসে এই খাত থেকে। তবে সাম্প্রতিক দেখা যাচ্ছে একদিকে পোশাক কারখানা বন্ধ হচ্ছে, অন্যদিকে রফতানি আয় বাড়ছে। পোশাক শিল্পের ভেতরে একটি কাঠামোগত পরিবর্তন ঘটেছে যা এই অবস্থার সৃষ্টি করেছে।গত ছয় মাসে তৈরি পোশাক খাতে শতাধিক কারখানা বন্ধ হয়েছে। এর মধ্যে বেশিরভাগই ছোট ও মাঝারি আকারের প্রতিষ্ঠান। রাজনৈতিক পটপরিবর্তনের পর শ্রমিক অসন্তোষ, ব্যাংক ঋণসংকট, উচ্চ সুদের হার এবং কাঁচামালের মূল্যবৃদ্ধির মতো নানা কারণে অনেক উদ্যোক্তা উৎপাদন চালিয়ে যেতে পারেননি। গাজীপুর, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে এর প্রভাব সবচেয়ে বেশি দেখা গিয়েছে। তবু রফতানি আয়ের পরিসংখ্যান ভিন্ন গল্প বলছে। রফতানি…
জাতীয় পাট দিবস উপলক্ষে পাট খাতে গবেষণা, উৎপাদন, রফতানি ও উদ্যোক্তা পর্যায়ে বিশেষ অবদানের জন্য ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে সরকার। শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।দেশের ঐতিহ্যবাহী অর্থকরী ফসল পাটের গুরুত্ব তুলে ধরা এবং পাট খাতের উন্নয়নে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে উৎসাহিত করতে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়। পাটবীজ উৎপাদন, গবেষণা, পাট ও পাটজাত পণ্য উৎপাদন এবং রফতানিসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের ভিত্তিতে এ বছর মোট ১২টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়েছে।এবার পাটবীজ, পাট ও পাটজাত পণ্য গবেষণায় সেরা গবেষক হিসেবে সম্মাননা পেয়েছেন ড. মো. নুরুল…
জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার)-এ ক্যাম্পাস কমিউনিটির অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) নিটার প্রশাসনের উদ্যোগে প্রতিষ্ঠানের ক্যাফেটেরিয়ার পাশের মাঠে এ আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে নিটার পরিবারের সদস্যরা আন্তরিক পরিবেশে একসঙ্গে ইফতারে অংশ নেন। ইফতারের পর প্রতিষ্ঠানের সার্বিক শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় এবং নিটার পরিবারের সকল সদস্যের কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
নতুন স্বপ্ন, সম্ভাবনা ও একাডেমিক যাত্রার প্রত্যাশা নিয়ে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি এ স্প্রিং সেমিস্টার ২০২৬-এর নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ ২০২৬) ঢাকার তুরাগের নিশাতনগরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ক্লাসিক্যাল হ্যান্ডমেডের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদ বিন আব্দুস সালাম এবং কাইজার বেকলাইডুংস জিএমবিএইচ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির। উপাচার্য (মনোনীত) অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আয়ুব নবি খান স্বাগত বক্তব্যে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং একাডেমিক জীবনের চ্যালেঞ্জ ও সম্ভাবনাকে আত্মবিশ্বাসের সঙ্গে গ্রহণ…
রপ্তানি বিল পরিশোধ না করার অভিযোগে আদিত্য বীরলা গ্রুপ–সংযুক্ত স্টাইলভার্স লাইফস্টাইল প্রাইভেট লিমিটেডের সঙ্গে নতুন ব্যবসায়িক চুক্তি স্থগিতের নির্দেশ দিয়েছে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। গত মাসে সদস্য কারখানাগুলোর কাছে পাঠানো চিঠিতে বিজিএমইএ জানায়, ৪ লাখ ২৬ হাজার ডলার বকেয়া অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত স্টাইলভার্স লাইফস্টাইল প্রাইভেট লিমিটেড ও তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে কোনো নতুন লেনদেন করা যাবে না। পাশাপাশি সংগঠনের পূর্বানুমতি ছাড়া প্রতিষ্ঠানটির অনুকূলে ইউডি ও ইউপি সনদ ইস্যু না করার নির্দেশ দেওয়া হয়েছে। বিজিএমইএ সূত্রে জানা গেছে, স্টাইলভার্স লাইফস্টাইল প্রাইভেট লিমিটেডে আদিত্য বীরলা গ্রুপের ৫১ শতাংশ মালিকানা রয়েছে। ডুকাটি অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. খায়ের মিয়া বলেন,…
এনইউবি টেক্সটাইল বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিতনর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)–এর টেক্সটাইল বিভাগের উদ্যোগে মঙ্গলবার ক্যাম্পাসে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজনটি সার্বিকভাবে পরিচালনা করে এনইউবি টেক্সটাইল ক্লাব। ইফতার মাহফিলে বিভাগের বিভাগীয় প্রধান জি. এম. ফয়সাল, কো-অর্ডিনেটর রাসেল হাওলাদারসহ অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তাদের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে হামদ-নাত ও গজল পরিবেশন করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন। আয়োজকদের একজন জানান, শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি বাড়ানোই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে তারা সন্তুষ্ট বলেও জানান তিনি। ভবিষ্যতে…
টানা সপ্তম মাসের মতো ফেব্রুয়ারিতেও দেশের পণ্য রপ্তানি আয় কমেছে। তৈরি পোশাক খাতে দুর্বলতার প্রভাবেই মূলত এ পতন দেখা গেছে। ফেব্রুয়ারিতে রপ্তানি আয় হয়েছে ৩ দশমিক ৪৯ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ০৩ শতাংশ কম। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩১ দশমিক ৯০ বিলিয়ন ডলার। এটি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ১৫ শতাংশ কম। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক (আরএমজি) খাত থেকে। চলতি অর্থবছরের প্রথম আট মাসে এ খাত থেকে আয় হয়েছে ২৫ দশমিক…
