গাজীপুরের ভোগরা এলাকায় অবস্থিত ‘ইউরো জিন্স লিমিটেড’ নামের পোশাক কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ২৯ আগস্ট কারখানা কর্তৃপক্ষের স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, গত কয়েক দিন ধরে শ্রমিকদের একটি অংশ কারখানার ভেতরে জড়ো হয়ে কাজ বন্ধ রাখে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে। একপর্যায়ে তারা কারখানার কয়েকজন কর্মকর্তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে কারখানার ভেতরে অস্থিতিশীল পরিবেশ ও আইনশৃঙ্খলার অবনতি ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের কাজে যোগ দেওয়ার অনুরোধ করলেও তারা তা উপেক্ষা করেন। এরপর শ্রমিকরা প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিলে উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়।
এই পরিস্থিতিতে বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩ (১) ধারা অনুযায়ী, ৩০ আগস্ট থেকে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরবর্তীতে কারখানা খোলার অনুকূল পরিবেশ সৃষ্টি হলে তা নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
নোটিশের অনুলিপি শ্রম অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
Trending
- বুটেক্সে ফরম ফিল-আপের ভোগান্তি কমাতে শিক্ষার্থীর উদ্ভাবনী উদ্যোগ
- বুটেক্সে “ক্যারিয়ার-রিযক কনফিউশন” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- বুটেক্স সায়েন্স ক্লাবের সভাপতি রনি, সাধারণ সম্পাদক রাইয়্যান
- নিটারে দ্বিতীয় দিনের ভর্তি কার্যক্রমে ২১৫ শিক্ষার্থীর চূড়ান্ত ভর্তি সম্পন্ন
- ঈদুল আজহা সামনে রেখে শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো পরিশোধের আহ্বান
- নিটারে ভর্তি কার্যক্রমের প্রথম দিনেই ৬৯ শিক্ষার্থীর চূড়ান্ত ভর্তি সম্পন্ন
- বুটেক্স অ্যালামনাই সুপার কাপে চ্যাম্পিয়ন ‘ব্লেজ ৪১’
- নিটার শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক অঙ্গনে দুয়ার খুলছে: চূড়ান্ত ভাইবা শেষে ৩ জন যাচ্ছেন চীন সফরে

