Author: মিরর ডেস্ক

বর্তমানে আমাদের সমুদ্রগুলোতে প্রতি বছর প্রায় ৮০ লক্ষ টন প্লাস্টিক বর্জ্য জমা হচ্ছে। এই বিশাল পরিমাণ বর্জ্য সামুদ্রিক পরিবেশ ধ্বংস করছে। কিন্তু আধুনিক বিজ্ঞান ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এই অভিশাপকে আশীর্বাদে রূপান্তর করার উপায় খুঁজে পেয়েছে। সমুদ্রের পরিত্যক্ত প্লাস্টিক এখন পরিণত হচ্ছে দামী পোশাকে। ​১. তৈরির প্রক্রিয়া: বর্জ্য থেকে সুতা ​সমুদ্র থেকে সংগৃহীত প্লাস্টিক বোতল, মাছ ধরার জাল এবং অন্যান্য বর্জ্য প্রথমে পরিষ্কার করা হয়। এরপর এগুলোকে ছোট ছোট টুকরো বা ‘ফ্লেক্স’-এ পরিণত করা হয়। এই ফ্লেক্সগুলোকে গলিয়ে বিশেষ প্রক্রিয়ায় পলিয়েস্টার সুতা তৈরি করা হয়, যা সাধারণ ভার্জিন পলিয়েস্টারের মতোই টেকসই। ​ ২. কেন এটি পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ? ​ বর্জ্য হ্রাস:…

আরও পড়ুন

দেশের টেক্সটাইল খাতের তরুণ উদ্ভাবক ও নেতৃত্ব তৈরির অন্যতম আয়োজন ‘টেক্সটাইল ট্যালেন্ট হান্ট (টিটিএইচ) সিজন-১০’-এর ন্যাশনাল ডে কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) রাজধানীর উত্তরায় BGMEA Complex-এর নূরুল কাদের অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। Textile Today আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্বাচিত শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় সারা দেশ থেকে বাছাই করা ১০০ শিক্ষার্থীকে ‘ইনোভেশন মাস্টারমাইন্ড’ হিসেবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুটেক্স এর উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটি এর উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আয়ুব নবী খান। সভাপতিত্ব করেন টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের এক্সিকিউটিভ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার…

আরও পড়ুন

দেশের বিভিন্ন জাতীয় শিল্পকলা প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে আলোচনায় এসেছেন BGMEA University of Fashion & Technology-এর শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির কালচারাল ক্লাবের সদস্যরা চিত্রকলা ও লাইভ আর্ট বিভাগে কৃতিত্ব দেখিয়ে প্রতিষ্ঠানের সুনাম বাড়িয়েছেন। দেশের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘EKPHORIA – National Art & Photography Exhibition 2026’-এ বিইউএফটির শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন। প্রতিযোগিতার আর্ট বিভাগে Tashin Akter চ্যাম্পিয়ন এবং Maisha Tahrin Sneha রানার-আপ হন। এছাড়া ‘Pure Chemicals Presents – নীরবতায় কলরব ৭.০ Live Art Contest 2026’-এ চ্যাম্পিয়ন হয়ে নতুন সাফল্য যোগ করেন Anindita Kundu। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের এই অর্জন তাদের সৃজনশীলতা, পরিশ্রম ও শিল্পীসত্তার প্রতিফলন। একই সঙ্গে এটি দেশের সাংস্কৃতিক…

আরও পড়ুন

দেশের টেক্সটাইল খাতের অন্যতম বড় প্রতিযোগিতা ‘টেক্সটাইল ট্যালেন্ট হান্ট (টিটিএইচ) সিজন-১০’-এর ঢাকা জোনে ২য় রানার আপ হয়েছেন আরিফুল হক নাইম। তিনি নিটার এর শিক্ষার্থী। Textile Today আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো প্রতিযোগীর মধ্যে নিজের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা এবং নেতৃত্বগুণের মাধ্যমে এই সাফল্য অর্জন করেন নাইম। ‘টেক্সটাইল ট্যালেন্ট হান্ট’ দেশের টেক্সটাইল ও অ্যাপারেল খাতের ভবিষ্যৎ উদ্ভাবক ও নেতৃত্ব তৈরি করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। এবারের আসরে ‘ইনোভেশন’ ও ‘সাসটেইনেবিলিটি’ বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নিজের অনুভূতি প্রকাশ করে আরিফুল হক নাইম বলেন, এই অর্জনের পেছনে তার কঠোর পরিশ্রম ও শিক্ষকদের দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি জানান, নিটারে…

আরও পড়ুন

প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) শুরু হয়েছে ‘আসুটেক্স প্রেজেন্টস অ্যালামনাই সুপার কাপ’। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। Bangladesh University of Textiles স্পোর্টস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা প্রাক্তন শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। এ সময় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, সংগঠন ও করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, টুর্নামেন্টের সব ম্যাচ রাতের বেলায় অনুষ্ঠিত হবে। এবারের আসরে মোট ১১টি দল অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দলগুলো হলো— ফোরটি সিক্স, টুয়েন্টি সিক্সথ টাইটানস, ফোর্ট্রেস ৪২, বুটেক্স নেট ব্রেকার্স, নবমাত্রিক তেত্রিশ, রয়্যাল ৩৮,…

আরও পড়ুন

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল টুর্নামেন্ট ‘কিকফেস্ট ২০২৬’-এ চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছে বিইউএফটি। প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শিরোপা নিজেদের করে নেয় বিশ্ববিদ্যালয়টির দল। গত ৭ মে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে দেশের ১২টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। শুরু থেকেই আক্রমণাত্মক খেলা, শক্তিশালী রক্ষণভাগ এবং দারুণ দলগত সমন্বয়ের মাধ্যমে বিইউএফটি প্রতিটি ম্যাচে নিজেদের আধিপত্য বজায় রাখে। ফাইনাল ম্যাচেও আত্মবিশ্বাসী পারফরম্যান্স ধরে রেখে প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয় বিইউএফটি। পুরো টুর্নামেন্টজুড়ে খেলোয়াড়দের পরিশ্রম, ঐক্য এবং লড়াকু মানসিকতা দর্শকদের নজর কাড়ে। বিশ্ববিদ্যালয়টির এই অর্জন শুধু একটি শিরোপা জয় নয়, বরং শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা ও গর্বের বিষয় হিসেবেও দেখা হচ্ছে। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সমর্থকদের সম্মিলিত প্রচেষ্টায় এই…

আরও পড়ুন

দেশে বন্ধ হয়ে থাকা শিল্প-কারখানাগুলো পুনরায় চালু করতে বড় ধরনের আর্থিক সহায়তার পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে প্রাথমিকভাবে ৪০ হাজার কোটি টাকার একটি স্বল্পমেয়াদি রিফাইন্যান্স স্কিম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই এ বিষয়ে একটি নীতিমালা তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। অনুমোদন পেলে পরে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হবে। এই উদ্যোগ বাস্তবায়নে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় ব্যাংকগুলো সরকারের কাছে ক্রেডিট গ্যারান্টি চেয়েছে। কারণ, নতুন করে দেওয়া ঋণ ভবিষ্যতে খেলাপিতে পরিণত হলে ক্ষতি পুষিয়ে নেওয়ার নিশ্চয়তা তারা চায়। জানা গেছে, নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্য সামনে রেখে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, বন্ধ কারখানাগুলো আবার চালু হলে উৎপাদন…

আরও পড়ুন

নোয়াখালীর সুবর্ণচরে অভিযান চালিয়ে প্রায় ৬০–৭০ লাখ টাকার চোরাইকৃত গার্মেন্টস ফেব্রিক্স উদ্ধার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই গার্মেন্টস ফেব্রিক্স উদ্ধার করে চট্টগ্রাম ডিবি পুলিশ। সোমবার (৪ মে) দুপুরে উপ-পরিদর্শক মহি উদ্দিন রাজুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ফেব্রিক্সগুলো চট্টগ্রাম থেকে চুরি হওয়া। অভিযান চলাকালে ২ নম্বর চরবাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল বাসারকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, যেই ঘর থেকে মালামাল উদ্ধার করা…

আরও পড়ুন

​বাংলাদেশের অর্থনীতিতে টেক্সটাইল ও তৈরি পোশাক (RMG) খাতের ভূমিকা অপরিসীম। তবে পোশাক রপ্তানির এই সাফল্যের পেছনে মূল চালিকাশক্তি হলো ব্যাকওয়ার্ড লিংকেজ বা সুতা উৎপাদনকারী স্পিনিং মিলগুলো। বর্তমানে বিশ্ববাজারে টিকে থাকতে হলে শুধু উৎপাদন বাড়ালেই হবে না, বরং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন খরচ কমিয়ে গুণগত মান নিশ্চিত করা অপরিহার্য। ​১. আধুনিক স্পিনিং প্রযুক্তির সমন্বয় ​প্রথাগত সুতা উৎপাদন পদ্ধতির পরিবর্তে এখন কম্প্যাক্ট স্পিনিং (Compact Spinning) এবং রোটার স্পিনিং (Rotor Spinning) এর মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ছে। এই প্রযুক্তিগুলো কম কাঁচামাল ব্যবহার করে অধিক মজবুত এবং মসৃণ সুতা তৈরি করতে সক্ষম। ​২. অটোমেশন এবং স্মার্ট ফ্যাক্টরি ​২০২৬ সালের প্রেক্ষাপটে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)…

আরও পড়ুন

রাজধানীর উত্তরার ১৫ নম্বর সেক্টরে অবস্থিত ১০ কাঠা জমির পজেশন আনুষ্ঠানিকভাবে বুঝে পেয়েছে আইটিইটি-বাংলাদেশ। সংশ্লিষ্ট সূত্র জানায়, জমিটিতে অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী স্থাপনাগুলো উচ্ছেদ করার পর রাজউক কর্তৃপক্ষ পজেশন হস্তান্তর সম্পন্ন করে। এদিকে, জমিটি ঘিরে প্রাচীর নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং তা চলমান রয়েছে। একইসঙ্গে জমির রেজিস্ট্রেশনের জন্য লিজ দলিলের খসড়া প্রস্তুত করার কাজও শেষ হয়েছে।সংশ্লিষ্টরা আশা করছেন, সব প্রক্রিয়া সম্পন্ন করে খুব শিগগিরই জমির রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ করা যাবে।

আরও পড়ুন