Author: মিরর ডেস্ক

দেশের তৈরি পোশাক খাত বড় ধরনের চাপে রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। সংগঠনটির দাবি, গত তিন বছরে দেশে প্রায় ৪০০টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এছাড়া বর্তমানে আরও অনেক কারখানা আর্থিক সংকটে টিকে থাকার লড়াই করছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যালয়ে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় বিজিএমইএ এ তথ্য তুলে ধরে। সভায় সংগঠনের পক্ষ থেকে একটি লিখিত বক্তব্য উপস্থাপন করা হয়। বিজিএমইএ জানায়, দেশের সবচেয়ে বড় রপ্তানি আয়ের খাত তৈরি পোশাক শিল্প বর্তমানে কঠিন সময় পার করছে। উৎপাদন ও ব্যবসা পরিচালনার ব্যয় ধারাবাহিকভাবে বেড়ে যাওয়ায় অনেক কারখানা টিকে থাকতে পারছে না। একই সঙ্গে…

আরও পড়ুন

​পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলার প্রতিবাদে এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বুটেক্সসাস)। ​ রবিবার (২৬ এপ্রিল) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ​মানববন্ধনে বুটেক্সসাসের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় তারা সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান। ​ এসময় বক্তারা বলেন, সাংবাদিকরা দেশ ও জাতির বিবেক হিসেবে কাজ করেন। পেশাগত দায়িত্ব পালনকালে তাদের ওপর এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যম ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। ঢাবিতে কর্মরত সাংবাদিকদের ওপর যে…

আরও পড়ুন

সরানা প্লাজা ধস-এর ১৩ বছর পূর্তি উপলক্ষে ২৪ এপ্রিলকে ‘গার্মেন্টস শ্রমিক শোক দিবস’ ঘোষণার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট, নারায়ণগঞ্জ শাখা। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ ও মিছিল থেকে এ দাবি জানানো হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি সেলিম মাহমুদ। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। বক্তারা বলেন, ২০১৩ সালের এই ভয়াবহ শিল্প দুর্ঘটনায় ১,১৩৮ জন শ্রমিক নিহত, প্রায় আড়াই হাজার আহত এবং শতাধিক শ্রমিক নিখোঁজ হন। দীর্ঘ ১৩ বছর পেরিয়ে গেলেও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের পূর্ণ ক্ষতিপূরণ এখনো নিশ্চিত হয়নি। বক্তাদের অভিযোগ, হাইকোর্টের নির্দেশে গঠিত কমিটি ক্ষতিপূরণ নির্ধারণের সুপারিশ করলেও তা বাস্তবায়নে…

আরও পড়ুন

বাংলাদেশের তৈরি পোশাক খাতে প্রায় ৩২ শতাংশ শ্রমিক ন্যূনতম মজুরির চেয়েও কম আয় করেন। একই সঙ্গে প্রায় ৭ শতাংশ শ্রমিক আন্তর্জাতিক দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন। চাকরির অনিশ্চয়তা এবং অনানুষ্ঠানিক কর্মসংস্থানের কারণে শ্রমিকদের এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতি আরও বাড়ছে বলে জানিয়েছে ইউএনএসকাপ। সম্প্রতি প্রকাশিত সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, দেশের পোশাক খাতের প্রায় ৯২ শতাংশ শ্রমিকের কোনো লিখিত চাকরির চুক্তি নেই। ফলে তারা সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত এবং ছাঁটাইয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। বিশেষ করে সাব-কন্ট্রাক্টিং বা ঠিকা কাজ এবং বাসাভিত্তিক উৎপাদনের কারণে এই খাতের একটি বড় অংশ অনানুষ্ঠানিকই থেকে যাচ্ছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বৈশ্বিক বাণিজ্যে সংরক্ষণবাদ বৃদ্ধি—বিশেষ করে…

আরও পড়ুন

বন্ধ হয়ে থাকা সরকারি পাটকলগুলোর মধ্যে ছয়টি চলতি বছরের মধ্যেই পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে মিলগুলো বেসরকারি খাতে লিজ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে বন্ধ পাটকল ইজারা সংক্রান্ত স্টেকহোল্ডারদের সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, বন্ধ পাটকলগুলোর বর্তমান অবস্থা, সম্ভাব্য বিনিয়োগ এবং দ্রুত বিনিয়োগ আকর্ষণের উপায় খুঁজতেই এ সভার আয়োজন করা হয়। ইতোমধ্যে কিছু মিল বেসরকারি খাতে হস্তান্তর করা হয়েছে এবং সেখানে বিনিয়োগকারীরা উল্লেখযোগ্য বিনিয়োগের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করেছেন, যা ইতিবাচক ফলাফল দিচ্ছে। তিনি আরও জানান,…

আরও পড়ুন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো সেন্ট্রো’র পরিবেশনায় আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৬। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বুটেক্স ক্যারিয়ার ক্লাবের আয়োজনে এই ফেয়ার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হয়। এই আয়োজনে তাদের সহযোগিতা করেছে ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)। এই আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে ছিল সেন্ট্রো টেক্স লিমিটেড। এছাড়া প্লাটিনাম স্পন্সর হিসেবে সুইস ক্রোমা বাংলাদেশ লিমিটেড, ফ্যাশন পাওয়ার গ্রুপ; গ্লোড স্পন্সর হিসেবে আমান গ্রুপ; সিলভার স্পন্সর হিসেবে ব্যাবিলন গ্রুপ ও এমএম নিট ওয়্যার লিমিটেড ছিলো। দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এই মেলার প্রধান উদ্দেশ্য ছিল—শিক্ষার্থী এবং শিল্প খাতের প্রতিনিধিদের মধ্যে সরাসরি যোগাযোগের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা।…

আরও পড়ুন

দেশের তৈরি পোশাক খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হ্যামস গ্রুপ আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ আবারও রেখেছে। ‘নেক্সট সোর্সিং বাংলাদেশ অ্যাওয়ার্ডস ২০২৫’-এ মর্যাদাপূর্ণ ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এই সাফল্যের মাধ্যমে ২০২২ থেকে ২০২৫ পর্যন্ত টানা চার বছর শ্রেষ্ঠত্বের এই মুকুট ধরে রেখে এক অনন্য মাইলফলক স্পর্শ করল হ্যামস গ্রুপ। বুধবার (২৩ এপ্রিল ২০২৬) রাজধানীর রেডিসন ব্লু ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বৈশ্বিক পোশাক সরবরাহ ব্যবস্থায় উৎপাদন দক্ষতা, পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ এবং ধারাবাহিক অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়েছে। বিশেষ করে, বর্তমানে বিশ্ববাজারের কঠিন ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করেও অংশীদারদের…

আরও পড়ুন

বাংলাদেশের তৈরি পোশাক খাতের অন্যতম প্রতিষ্ঠান পুরবাণী ফ্যাশন লিমিটেড আবারও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। নেক্সট সোর্সিংয়ের পক্ষ থেকে টানা দ্বিতীয়বারের মতো প্রতিষ্ঠানটিকে সম্মাননা দেওয়া হয়েছে, যা তাদের ধারাবাহিক সাফল্য ও অবদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত। বুধবার (২৩ এপ্রিল ২০২৬) রাজধানীর রেডিসন ব্লু ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন পরিচালক শারমিন হাই এবং জাকারিয়া হোসাইন সরকার ফারহান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর মাসুম বিশ্বাস ও সিনিয়র এজিএম এস. এম. আসিফ হাবিব। সিরাজগঞ্জে অবস্থিত পুরবাণী ফ্যাশন লিমিটেড একটি এলইইডি প্লাটিনাম সার্টিফায়েড কারখানা, যা টেকসই উৎপাদন ও দায়িত্বশীল ব্যবসায়িক চর্চার জন্য সুপরিচিত। এই অর্জন প্রতিষ্ঠানটির দক্ষ…

আরও পড়ুন

বাংলাদেশে সম্ভাব্য জ্বালানি সংকটের আশঙ্কায় তৈরি পোশাক খাতে নতুন অর্ডার দেওয়া স্থগিত করছেন অনেক বিদেশি ক্রেতা। এতে আগামী মৌসুমে বড় অর্ডার হারানোর ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দেশে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি আগামী দুই থেকে তিন মাসে আরও খারাপ হতে পারে—এমন ধারণা থেকে আন্তর্জাতিক ক্রেতাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে তৈরি পোশাক খাতে। অনেক বড় ক্রেতা নতুন ক্রয়াদেশ দেওয়ার সিদ্ধান্ত আপাতত স্থগিত রেখেছে, ফলে প্রত্যাশিত অর্ডার প্রবাহে ধীরগতি দেখা যাচ্ছে। বুধবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম (পারভেজ) চৌধুরী এ তথ্য তুলে ধরেন। তিনি বলেন, বৈশ্বিক বাজারের অস্থিরতার…

আরও পড়ুন

ইউনিভার্সিটি অব স্কলার্সের, স্কলার্স ফ্যাশন ক্লাবের বর্ণাঢ্য ও আন্তরিক আয়োজনের মধ্য দিয়ে নতুন কমিটি ঘোষণা করেছে। অনুষ্ঠানে ক্লাবের সাবেক উপদেষ্টা সায়েদা সিরাজুম মুনিরা ম্যামকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। তাঁর অবদান ও দীর্ঘদিনের দিকনির্দেশনার জন্য ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে নতুন উপদেষ্টা হিসেবে অনু আক্তার ম্যামকে স্বাগত জানানো হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সাব্বির আহমেদ, সহ-সভাপতি মোঃ রিমন, সাধারণ সম্পাদক মোঃ হোসাইন হাসান আবির এবং মিডিয়া ও কমিউনিকেশন লিড হিসেবে রয়েছেন মোঃ আরিফ হোসাইন। এছাড়া কমিটিতে আরও ২৪ জন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। অনুষ্ঠানটি ছিল আবেগঘন ও প্রাণবন্ত। নতুন নেতৃত্বের মাধ্যমে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে—এমন…

আরও পড়ুন