- বিইউএফটি-তে টেক্সটাইল বর্জ্যকে টেকসই ব্যবসায়িক ধারণায় রূপ দিচ্ছেন বাংলাদেশি ও ডাচ শিক্ষার্থীরা
- বুটেক্সে পাঁচ বিষয়ে বিনা মূল্যে প্রশিক্ষণের সুযোগ, আসন ১০০
- সানকো-ডিবিএলের নতুন ডেনিম কারখানায় কর্মসংস্থান হবে সাড়ে ৪ হাজার মানুষের
- বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
- যবিপ্রবি টেক্সটাইল ক্লাবের চতুর্থ কার্যনির্বাহী কমিটির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
- ওয়ারফেজের চার দশকের রক ঐতিহ্য নিয়ে ব্লুচিজের বিশেষ পোশাক সংগ্রহ
- গাজীপুরে পোশাক কারখানায় নারী কর্মীর মৃত্যুর খবরটি গুজব: পুলিশ
- আজও বন্ধ আশুলিয়ার ২২ পোশাক কারখানা
Author: মিরর ডেস্ক
সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প এখনো বড় রপ্তানি খাত হলেও দীর্ঘমেয়াদে এই খাতে টিকে থাকা কঠিন। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। রনি বলেন, গার্মেন্টস খাতে রপ্তানি আয় থাকলেও প্রত্যাশিত মুনাফা অনেক সময় পাওয়া যায় না। তার দাবি, উৎপাদন ব্যয়, কর, বিদ্যুৎ-গ্যাস বিল, শ্রমিকদের বেতন এবং ব্যাংকঋণের চাপ পরিশোধের পর উদ্যোক্তাদের প্রকৃত লাভ উল্লেখযোগ্যভাবে কমে যায়। তিনি আরও বলেন, অতীতে অনেক বড় পোশাক কারখানা ব্যবসায়িক সংকটে পড়েছে। ফলে এই শিল্পে দীর্ঘ সময় ধরে স্থিতিশীলভাবে টিকে থাকা সহজ নয়। তার মতে, বিপুল কর্মসংস্থান তৈরি হলেও…
বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্পে সরাসরি চীনা বিনিয়োগ এবং আধুনিক প্রযুক্তি সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছে বিজিএমইএ। রোববার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে চীনের ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানানো হয়। বৈঠকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এর নেতৃত্বে সংগঠনের নেতারা অংশ নেন। অন্যদিকে China Dyeing and Printing Association-এর ২০ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলে চীনের টেক্সটাইল, ডাইং, প্রিন্টিং, ফিনিশিং ও কেমিক্যাল খাতের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বিজিএমইএ সভাপতি বলেন, চীন দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিশ্বস্ত বাণিজ্যিক অংশীদার। দেশের পোশাক শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতির বড় একটি উৎসও চীন। তিনি চীনা উদ্যোক্তাদের বাংলাদেশের সম্ভাবনাময় খাত—বিশেষ করে ম্যান-মেড ফাইবার, সিনথেটিক ফাইবার ও টেকনিক্যাল টেক্সটাইল…
রাজধানীর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি-এ অনুষ্ঠিত হয়েছে বিজিএমইএ পরিচালিত এসআইসিআইপি-বিজিএমইএ ‘ক্যাম্পাসভিত্তিক নিয়োগ ২০২৬’ কর্মসূচি। শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে শতাধিক প্রশিক্ষণার্থী অংশ নেন। বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলো সরাসরি নিয়োগ কার্যক্রম পরিচালনা করে। এতে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা চাকরির সুযোগ পাওয়ার পাশাপাশি শিল্পখাতের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের সুযোগ পান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ পরিচালক ও ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মজুমদার আরিফুর রহমান। সভাপতিত্ব করেন বিজিএমইএ পরিচালক ও রুমানা ফ্যাশন লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক রুমানা রাশিদ। প্রধান অতিথির বক্তব্যে মজুমদার আরিফুর রহমান বলেন, বর্তমান শিল্পখাতে একাডেমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। এ ধরনের…
বাংলাদেশের তৈরি পোশাক খাতে দায়িত্বশীল ব্যবসা পরিচালনা আরও শক্তিশালী করতে বিকেএমইএ এবং ইউরোপভিত্তিক অ্যাক্ট প্রতিনিধিদলের মধ্যে ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠককে খাতটির টেকসই উন্নয়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, শিল্পখাতে একটি অভিন্ন আচরণবিধি প্রণয়ন, দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ নিশ্চিত করা এবং পরিবেশগত স্থায়িত্ব বাড়াতে বিকেএমইএ ও অ্যাক্টের যৌথ উদ্যোগ অত্যন্ত জরুরি। সভায় আরও উপস্থিত ছিলেন বিকেএমইএ’র সিনিয়র সহ-সভাপতি আমল পোদ্দার, সহ-সভাপতি মোহাম্মদ রাশেদ এবং অ্যাক্টের নির্বাহী পরিচালক মিরা নিউমায়ার। এছাড়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন ব্র্যান্ডের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন। তাদের মধ্যে ছিলেন প্রাইমার্কের মোহাম্মদ ইসমাইল, এইচঅ্যান্ডএম, জি-স্টার র’ এবং পেন্টল্যান্ড গ্রুপের প্রতিনিধিরা। বৈঠকে টেকসই…
শিল্পকারখানা ও সমাজব্যবস্থা থেকে কার্বন ডাই-অক্সাইড এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানো বা পুরোপুরি নির্মূল করার প্রক্রিয়াকে বলা হয় ‘ডিকার্বনাইজেশন’। সহজ কথায়, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য শক্তির দিকে যাওয়ার রূপান্তর এটি। কার্বন নিঃসরণ কমানোর এই বৈশ্বিক প্রচেষ্টায় বর্তমানে নেতৃত্ব দিচ্ছে ইউরোপ। তাদের উচ্চাভিলাষী ‘ইইউ গ্রিন ডিল’-এর পাশাপাশি করপোরেট সাসটেইনেবিলিটি রিপোর্টিং ডিরেক্টিভ (সিএসআরডি), কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম (সিবিএএম), ইকোডিজাইন ফর সাসটেইনেবল প্রোডাক্টস রেগুলেশন (ইএসপিআর) এবং ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের (ডিপিপি) মতো বাধ্যতামূলক বিধিবিধানগুলো এটির মূল চালিকা শক্তি। ইউরোপীয় ইউনিয়নের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ৫৫ শতাংশ কমানো। আর ২০৫০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা (কার্বন নিউট্রালিটি) অর্জন। এই লক্ষ্য পূরণে…
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি এর উপাচার্য (মনোনীত) প্রফেসর ড. ইঞ্জি. আয়ুব নবী খান জাতীয় পর্যায়ের দুটি গুরুত্বপূর্ণ নীতিগত সংলাপে অংশ নিয়েছেন। গত ২১ এপ্রিল বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আয়োজিত উচ্চপর্যায়ের এক সভায় তিনি যোগ দেন। এতে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন। সভায় উচ্চশিক্ষায় মান নিশ্চয়ন ব্যবস্থা শক্তিশালী করা, অ্যাক্রেডিটেশন মানদণ্ড উন্নত করা এবং দেশের শিক্ষাখাতের টেকসই অগ্রগতি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে এটি বিশ্ববিদ্যালয় প্রশাসকদের মধ্যে মতবিনিময় ও নতুন উদ্যোগ নিয়ে আলোচনা করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। একই দিনে প্রফেসর আয়ুব নবী খান জেলা ও উপজেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্যক্রম সম্প্রসারণ…
টেক্সটাইল শিল্পের বিদ্যমান সংকট নিরসন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে কাজ করতে ৪৩ সদস্যের একটি শক্তিশালী উপ-কমিটি গঠন করেছে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)। গত ২৬ এপ্রিল (রবিবার) এ্যাবের পক্ষ থেকে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এই উপ-কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ সেলিম এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন প্রকৌশলী মো. এনায়েত হোসেন। সংগঠন সূত্রে জানা গেছে, নবগঠিত এই উপ-কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ সেলিম এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন প্রকৌশলী মো. এনায়েত হোসেন। দেশের টেক্সটাইল খাতের প্রকৌশলীদের দক্ষতা কাজে লাগিয়ে শিল্পের উন্নয়ন ত্বরান্বিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। উপ-কমিটির জন্য সুনির্দিষ্ট কার্যপরিধি নির্ধারণ করে…
দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পকে আরও আধুনিক, দক্ষ ও বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক করতে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রদর্শনী বাংলাদেশ টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট মেশিনারি এক্সিবিশন (বিটিকেজি ২০২৬)। আগামী ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (ICCB)-এ চারদিনব্যাপী এ আয়োজন চলবে। প্রদর্শনীতে দেশি-বিদেশি শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী এবং যন্ত্রপাতি নির্মাতা প্রতিষ্ঠান অংশ নেবে। টেক্সটাইল শিল্পের উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন ধাপে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি, নতুন মেশিনারি এবং উদ্ভাবনী সমাধান তুলে ধরা হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রদর্শনীতে স্পিনিং, উইভিং, নিটিং মেশিনারি, এমব্রয়ডারি প্রযুক্তি, ডাইং ইক্যুইপমেন্ট, প্রিন্টিং মেশিন এবং টেক্সটাইল এক্সেসরিজসহ নানা পণ্য ও প্রযুক্তি প্রদর্শিত হবে। উদ্যোক্তা, প্রকৌশলী,…
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত প্রথম ‘বিজিএমইএ ওপেন গলফ টুর্নামেন্ট ২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) ঢাকার কাছাকাছি পূর্বাচলের জলসিঁড়ি গলফ ক্লাবে দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়। পোশাক শিল্পের দেশি-বিদেশি অংশীজনদের মধ্যে সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছে বিজিএমইএ। টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বক্তব্যে তিনি বলেন, এটি শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, বরং ক্রেতা, ব্র্যান্ড প্রতিনিধি, কূটনীতিক ও বিজিএমইএ সদস্যদের মধ্যে আস্থা, সম্মান ও বন্ধুত্ব আরও শক্তিশালী করার একটি সুযোগ। তিনি আরও বলেন, এমন…
বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা আবার সচল করতে খুব শিগগিরই বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই সঙ্গে তিনি দাবি করেছেন, সরকার ২০ হাজার কোটি টাকা ছাপিয়ে ঋণ নিয়েছে—এমন তথ্য সঠিক নয়। শনিবার রাজধানীর সচিবালয়ে প্রাক্-বাজেট আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সংবাদপত্রের সম্পাদক, টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার অর্থনৈতিক সংকট মোকাবিলায় টাকা ছাপানো বা দেশের অভ্যন্তরীণ উৎস থেকে অতিরিক্ত ঋণ নেওয়ার পথে যাবে না। তিনি বলেন, অতিরিক্ত ঋণ নিলে সুদের হার বাড়ে,…

