Author: মিরর ডেস্ক

টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সংগঠন আইটিইটি–বাংলাদেশের সদস্য সচিব ইঞ্জি. মোঃ এনায়েত হোসেন পদত্যাগ করেছেন। শুক্রবার (১৬ মে) তিনি আইটিইটি–বাংলাদেশের অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটির আহ্বায়কের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, আসন্ন আইটিইটি–বাংলাদেশের ১৫তম কাউন্সিল নির্বাচনে তিনি সভাপতি পদে নির্বাচন করতে আগ্রহী। টেক্সটাইল মিররকে ইঞ্জি: এনায়েত হোসেন বলেন, একটি গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করার স্বার্থে সদস্য সচিবের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিনি একই দিন অর্থাৎ ১৬ মে ২০২৬ থেকে সদস্য সচিব পদ থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন এবং তার পদত্যাগপত্র গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান। উল্লেখ্য, ইঞ্জি. মোঃ এনায়েত হোসেন দীর্ঘদিন ধরে…

আরও পড়ুন

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ আয়োজিত এনএফপিএস-এর ৯ বছর পূর্তি অনুষ্ঠান “এনএফপিএস-এর ৯ বছর পূর্তি” সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৫ মে, ২০২৬) কাজী নজরুল ইসলাম থিয়েটার প্রাঙ্গনে দিনব্যাপী এই আয়োজন ঘিরে শিক্ষার্থীদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ ও প্রাণবন্ত উচ্ছ্বাস। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য ছিল নানা আয়োজন, যা পুরো ক্যাম্পাসকে আনন্দ ও মিলনমেলায় পরিণত করে।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল স্মারক টি-শার্ট উন্মোচন ও ক্লাব কক্ষ উদ্বোধন। এছাড়াও দিনব্যাপী আড্ডা, হাড়িভাঙা, বায়োস্কোপ, ঘুড়ি উৎসব, উপহারভিত্তিক খেলা এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীদের মাঝে ভিন্নমাত্রার আনন্দ যোগ করে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “এনএফপিএস শুধু একটি ক্লাব নয়, এটি শিক্ষার্থীদের ভালোবাসা, বন্ধন…

আরও পড়ুন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) দুই দিনব্যাপী প্রযুক্তিনির্ভর আয়োজন ‘মেশিন ম্যানিয়া ৩.০’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। পুলক্রা কেমিক্যালস-এর পরিবেশনায় এবং বুটেক্স টেক্সমেক সোসাইটির আয়োজনে ১৪ মে (বৃহস্পতিবার) ও ১৫ মে (শুক্রবার) অনুষ্ঠিত এ আয়োজন ছিল উদ্ভাবন, প্রযুক্তি ও সৃজনশীলতার এক অনন্য মিলনমেলা। ‘মেকা ক্ল্যাশ’ ও ‘মেকা মেহেম ২.০’— এই দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় ৪৫০ জন প্রতিযোগী চারটি ভিন্ন সেগমেন্টে অংশগ্রহণ করেন। সেগমেন্টগুলোর মধ্যে সকার বট প্রতিযোগিতায় ১৫টি দল অংশগ্রহণ করে, যেখানে রোবটচালিত গাড়ির মাধ্যমে ফুটবল খেলা পরিচালিত হয় এবং লাইন ফলোয়ার রোবট প্রতিযোগিতায় অংশ নেয় ৪৪টি দল। এতে রোবটচালিত গাড়িকে কম সময়ে জটিল পথ সঠিকভাবে অতিক্রম…

আরও পড়ুন

সবুজ ও প্রযুক্তিনির্ভর টেক্সটাইল শিল্পে বাংলাদেশ-চীন সহযোগিতাকে আরও জোরদার করার লক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী ‘২য় বাংলাদেশ-চায়না গ্রিন টেক্সটাইল এক্সপো ২০২৬’ আজ (১৬ মে) শেষ হচ্ছে। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে বাংলাদেশ ও চীনের শীর্ষস্থানীয় টেক্সটাইল ও গার্মেন্টস কোম্পানি, প্রযুক্তিবিদ, বিনিয়োগকারী ও ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন। প্রদর্শনীতে পরিবেশবান্ধব, জ্বালানি সাশ্রয়ী ও রিসাইকেলযোগ্য টেক্সটাইল প্রযুক্তির নানা উদ্ভাবন তুলে ধরা হয়। পাশাপাশি আয়োজন করা হয় সেমিনার ও প্যানেল আলোচনা, যেখানে দুই দেশের শিল্প উদ্যোক্তারা টেকসই শিল্পায়ন, সবুজ প্রযুক্তি এবং ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন,…

আরও পড়ুন

বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্পকে আরও পরিবেশবান্ধব, টেকসই ও প্রযুক্তিনির্ভর করতে চীনের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, সবুজ শিল্পায়ন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যৌথ উদ্যোগ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত ‘দ্বিতীয় বাংলাদেশ-চীন গ্রিন টেক্সটাইল এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, চীন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। তবে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা প্রত্যক্ষ বিনিয়োগ বাড়ানো জরুরি। তিনি বন্ধ রাষ্ট্রীয় মিল ও কারখানা পুনরায় চালু করা, পাটশিল্পের আধুনিকায়ন এবং পরিবেশবান্ধব শিল্প স্থাপনে…

আরও পড়ুন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের শিক্ষার্থীদের জন্য আয়োজিত ১৫ দিনব্যাপী গার্মেন্টস টেকনোলজি ও লীন ম্যানুফ্যাকচারিং প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) এ প্রশিক্ষণের আয়োজন করে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএ’র সহ-সভাপতি (অর্থ) মো. মোরশেদ সারোয়ার সোহেল। এছাড়া অনুষ্ঠানে বিকেএমইএ’র পরিচালক মো. মামুনুর রশিদ, যবিপ্রবির অধ্যাপক ড. সুমন রহমান, ড. চিত্রলেখা কর্মকার, প্রশিক্ষক ও সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মো. মোরশেদ সারোয়ার সোহেল বলেন, এ ধরনের প্রশিক্ষণ শুধু চাকরির প্রস্তুতি নয়, দক্ষ মানবসম্পদ ও ভবিষ্যৎ উদ্যোক্তা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের…

আরও পড়ুন

টেক্সটাইল খাতে শিক্ষার্থী উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে নিটার টেক্সটাইল ক্লাব এর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটি। এই সমঝোতার মাধ্যমে ভবিষ্যতে টেক্সটাইল শিক্ষা, গবেষণা, ক্যারিয়ার উন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রম এবং বিভিন্ন একাডেমিক ও সহশিক্ষামূলক উদ্যোগে একসঙ্গে কাজ করবে দুই সংগঠন। টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটি জানায়, শিক্ষার্থী ও তরুণ টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য কার্যকর সুযোগ তৈরি এবং ইন্ডাস্ট্রির সঙ্গে সংযোগ বৃদ্ধিতে তারা নিয়মিত কাজ করে যাচ্ছে। অন্যদিকে নিটার টেক্সটাইল ক্লাব মনে করে, এই অংশীদারিত্ব শিক্ষার্থীদের দক্ষতা ও পেশাগত প্রস্তুতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই সংগঠনের পারস্পরিক সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

আরও পড়ুন

রাত তখন প্রায় সাড়ে ১২টা। ক্লাস, ল্যাব আর দিনের ব্যস্ততা শেষে হলের নিজ রুমে ছোট্ট খাটে বসে অ্যাসাইনমেন্ট করছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী রেজওয়ান আহমেদ অন্তর। ঠিক তখনই ফোন আসে বাসা থেকে। ওপাশ থেকে কথার শুরুতেই মা জিজ্ঞেস করেন, “বাবা, খেয়েছিস তো?” ছোট্ট করে “হ্যাঁ মা” বললেও, ফোন কেটে যাওয়ার পর কিছুক্ষণ চুপচাপ বসে থাকেন তিনি। পাশে থাকা বন্ধু বলে ওঠে, “চল ভাই, নিচে গিয়ে চা খাই।” পরিবার থেকে দূরে থাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জীবনে এমন ছোট ছোট মুহূর্তই ধীরে ধীরে নতুন এক পরিবারের জন্ম দেয়-যেখানে রক্তের সম্পর্ক নেই, কিন্তু আছে পাশে থাকার নিশ্চয়তা। আন্তর্জাতিক…

আরও পড়ুন

আনন্দঘন, আবেগময় ও স্মৃতিময় পরিবেশে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ-এর তৃতীয় ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক প্রদান এবং শুভকামনা জানানো হয়। কলেজের সম্মানিত অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন। বিদায়ী শিক্ষার্থীরা তাদের কলেজ জীবনের নানা স্মৃতি তুলে ধরেন এবং শিক্ষক ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, হাস্যোজ্জ্বল ফটোসেশন, কেক কাটা এবং আনন্দঘন বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।…

আরও পড়ুন

বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত Rudiger Lotz ড. রুডিগার লটজ গতকাল পাহাড়তলী টেক্সটাইলস লিমিটেড পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম, কর্মপরিবেশ এবং টেক্সটাইল খাতের সামগ্রিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

আরও পড়ুন