Author: মিরর ডেস্ক

সাভার ও আশুলিয়ার পৃথক স্থান থেকে এক গার্মেন্টস শ্রমিকসহ দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল) সকালে এসব মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের তুরাগ এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। তার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অন্যদিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় রোখমা নামে এক নারী গার্মেন্টস শ্রমিকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার…

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জট নিরসনে যুক্তরাষ্ট্র সরাসরি সহায়তা করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে এই উদ্যোগ থেকে উল্লেখযোগ্য অর্থনৈতিক সুবিধা আসবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। বুধবার (৮ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্ব শান্তির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তিনি দাবি করেন, ইরান দীর্ঘদিন চাপ সহ্য করার পর এখন এই সমঝোতায় আগ্রহ দেখিয়েছে। ট্রাম্প আরও জানান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সহায়তা দেবে এবং সরবরাহ ব্যবস্থা সচল রাখতে সক্রিয় ভূমিকা পালন করবে। তার ভাষায়, এতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং সংশ্লিষ্ট পক্ষগুলো অর্থনৈতিকভাবে লাভবান হবে।…

আরও পড়ুন

হরমুজ প্রণালি—বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। মধ্যপ্রাচ্য থেকে তেল ও গ্যাস পরিবহনের বড় অংশই এই পথ দিয়ে হয়। সম্প্রতি এই প্রণালি খুলে দেওয়ার পাশাপাশি জাহাজ চলাচলে টোল আরোপের সিদ্ধান্ত বৈশ্বিক বাণিজ্যে নতুন চাপ তৈরি করেছে। এর প্রভাব থেকে বাংলাদেশের মতো আমদানিনির্ভর ও রপ্তানিমুখী অর্থনীতি খুব সহজে রেহাই পাবে না। বাংলাদেশের শিল্পখাত, বিশেষ করে তৈরি পোশাক খাত, সরাসরি এই পরিবর্তনের অভিঘাতে পড়তে পারে। কারণ দেশের জ্বালানির বড় একটি অংশ মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা হয়। হরমুজ দিয়ে জাহাজ চলাচলে অতিরিক্ত টোল যুক্ত হওয়ায় জ্বালানি আমদানির খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়বে, আর তার সরাসরি প্রভাব পড়বে শিল্প…

আরও পড়ুন

দেশের শিল্প খাত সম্প্রসারণে নতুন নতুন কারখানা স্থাপন এবং বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠান আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকার। চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্স (সিসিসি) প্রাঙ্গণে ক্লোরিনভিত্তিক বেসিক কেমিক্যাল কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে, যা দেশের রাসায়নিক শিল্পকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে বাংলাদেশ ইনসুলেটর অ্যান্ড স্যানিটারিওয়্যার ফ্যাক্টরি লিমিটেড (বিআইএসএফএল)-এ একটি পরিবেশবান্ধব ও জ্বালানি-সাশ্রয়ী আধুনিক ইনসুলেটর ও স্যানিটারিওয়্যার কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া জিপিএফপিএলসি প্রাঙ্গণে ডব্লিউপিপি ব্যাগ উৎপাদন কারখানা স্থাপনের জন্য প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে। বিদ্যমান জমি, ব্যবস্থাপনা ও ইউটিলিটি ব্যবহার করে এটি একটি ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ভোলা জেলায় নতুন একটি ইউরিয়া সার কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্পের…

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক খাত নানা প্রতিকূলতার মধ্যে যাচ্ছে। ২০২৫ সালে এ বাজারে কঠিন সময় পার করেছে। বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা, পাল্টা শুল্ক, মার্কিন ভোক্তা ব্যয়ের চাপ মিলিয়ে এ বাজারের এখনো প্রতিকূলতা কমেনি। ২০২৫ সালের জানুয়ারির তুলনায় ২০২৬ সালে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাকের চাহিদা আরও কমেছে। ২০২৬ সালের প্রথম দুই মাসেই (জানুয়ারি ও ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৫৩ শতাংশ কমেছে। অথচ একই সময়ে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনাম ও কম্বোডিয়ায় পোশাক রপ্তানি বেড়েছে। মার্কিন বাণিজ্য বিভাগের অধীন অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলের (ওটেক্সা) সর্বশেষ পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের প্রথম দুই মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি…

আরও পড়ুন

তৈরি পোশাক খাতে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে বিজিএমইএ। সংগঠনটির নেতারা জানিয়েছেন, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) কারখানাগুলোকে টিকিয়ে রাখতে বিভিন্ন নীতিগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। সম্প্রতি অনুষ্ঠিত এক আলোচনা সভায় বিজিএমইএ’র সহ-সভাপতি শেহাব উদ্দুজা চৌধুরী বলেন, ব্যাংকিং জটিলতা ও এলসি সমস্যার কারণে অনেক এসএমই কারখানা সংকটে পড়েছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর জন্য কাজ চলছে। তিনি আরও জানান, এফওসি (FOC) নীতিমালা সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এর সীমা তুলে দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি এসএমই খাতের জন্য পৃথক নীতিমালা প্রণয়নের কাজও এগিয়ে চলছে। বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সেলিম রহমান বলেন, এসএমই খাতকে শক্তিশালী…

আরও পড়ুন

চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (সিটিইসি)-এ আগামীকাল ৭ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে টেক্সটাইল ও আরএমজি খাতে ক্যারিয়ার গড়ার বিশেষ দিকনির্দেশনামূলক সেশন। ‘এক্সপ্লোরিং ক্যারিয়ার ইন টেক্সটাইল অ্যান্ড আরএমজি সেক্টর’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করেছে সিটিইসি ক্যারিয়ার ক্লাব ও টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলেজের অডিটোরিয়ামে এই সেশনটি চলবে। এতে টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পের বর্তমান বাস্তবতা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং করপোরেট জগতের চ্যালেঞ্জ মোকাবিলা করে নিজেকে যোগ্য করে তোলার কৌশল নিয়ে আলোচনা করবেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের অভিজ্ঞ পেশাজীবীরা। অনুষ্ঠানে প্রধান বক্তা ও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক দিলিপ কুমার বৈদ্য, ইউনিফিল কম্পোজিট ডাইং মিলস…

আরও পড়ুন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যাম্পাসে ‘টেক্সটাইল টুডে’র আয়োজনে টেক্সটাইল ট্যালেন্ট হান্ট-এর দশম আসরের ক্যাম্পাস ডে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হওয়া এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক এবং দেশের টেক্সটাইল খাতের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুটেক্সের উপাচার্য ড. মো. জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুস সোবহান, আইটিইটি’র সদস্য সচিব ও নিট এম্পায়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. এনায়েত হোসেন এবং নিট এশিয়া লিমিটেডের পরিচালক আমির সেলিম। সভাপতিত্ব করেন আইটিইটি’র আহ্বায়ক ও টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের এক্সিকিউটিভ চেয়ারম্যান প্রকৌশলী এহসানুল করিম কায়সার। অনুষ্ঠানে আরও উপস্থিত…

আরও পড়ুন

বর্তমান বিশ্বে বস্ত্র শিল্প একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত। এই শিল্পের অন্যতম প্রধান ধাপ হলো ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং, যার মাধ্যমে সুতা থেকে কাপড় তৈরি করা হয়। পোশাক শিল্পের মূল কাঁচামাল হওয়ায় এর গুরুত্ব অপরিসীম। ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং কী? ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে সুতা ব্যবহার করে বিভিন্ন পদ্ধতিতে কাপড় তৈরি করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের কাপড় যেমন: কটন, সিল্ক, উল এবং সিন্থেটিক ফ্যাব্রিক উৎপাদিত হয়। প্রধান প্রক্রিয়াসমূহ: ফ্যাব্রিক তৈরির জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি রয়েছে: ১. ওয়েভিং (Weaving) এটি সবচেয়ে প্রচলিত পদ্ধতি, যেখানে দুই সেট সুতা—ওয়ার্প (Warp) ও ওয়েফট (Weft)—একত্রে বুনে কাপড় তৈরি করা হয়। লুম (Loom) মেশিন ব্যবহার করে…

আরও পড়ুন

বাংলাদেশের তৈরি পোশাক খাত সাম্প্রতিক সময়ে নানা চাপে রয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩.৭৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৫.৭৯ বিলিয়ন ডলারে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)—যা বাংলাদেশের সবচেয়ে বড় পোশাক বাজার—সেখানেও রপ্তানি কিছুটা কমেছে। জুলাই থেকে নভেম্বর সময়ে ইইউতে পোশাক রপ্তানি প্রায় ১.০৩ শতাংশ হ্রাস পেয়ে ৭.৮৩ বিলিয়ন ডলারে নেমে এসেছে। এই অঞ্চলে বাংলাদেশের মোট পোশাক রপ্তানির প্রায় অর্ধেকই যায়। বিশ্লেষকদের মতে, ইউরোপে ভোক্তা চাহিদা কমে যাওয়া, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সতর্ক ক্রয়নীতি এবং বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা—এসব কারণ রপ্তানি কমার পেছনে কাজ করছে। তবে এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দৃশ্যমান হচ্ছে—ক্রস-বর্ডার…

আরও পড়ুন