- বিইউএফটি-তে টেক্সটাইল বর্জ্যকে টেকসই ব্যবসায়িক ধারণায় রূপ দিচ্ছেন বাংলাদেশি ও ডাচ শিক্ষার্থীরা
- বুটেক্সে পাঁচ বিষয়ে বিনা মূল্যে প্রশিক্ষণের সুযোগ, আসন ১০০
- সানকো-ডিবিএলের নতুন ডেনিম কারখানায় কর্মসংস্থান হবে সাড়ে ৪ হাজার মানুষের
- বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
- যবিপ্রবি টেক্সটাইল ক্লাবের চতুর্থ কার্যনির্বাহী কমিটির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
- ওয়ারফেজের চার দশকের রক ঐতিহ্য নিয়ে ব্লুচিজের বিশেষ পোশাক সংগ্রহ
- গাজীপুরে পোশাক কারখানায় নারী কর্মীর মৃত্যুর খবরটি গুজব: পুলিশ
- আজও বন্ধ আশুলিয়ার ২২ পোশাক কারখানা
Author: মিরর ডেস্ক
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) সায়েন্স ক্লাবের কার্যনির্বাহী পরিষদ ২০২৬-২৭ ঘোষণা করা হয়েছে যেখানে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৪৮তম ব্যাচের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ রুবায়েত রশীদ রনি এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী কে এম শফিক রাইয়্যান। রবিবার (১৭ মে) ক্লাবের মডারেটর বিশ্ববিদ্যালয়ের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক এস কে মোহাম্মদ রাফি, সাবেক সভাপতি তাসমিয়া বিনতে ফায়জুর এবং সাবেক সাধারণ সম্পাদক পিয়াস কুমার সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: জুনাইব রহমান আদিব। সহ-সভাপতি (অর্থ) পদে রয়েছেন নাঈম খান। সহ-সভাপতি (গবেষণা) হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রাইট সাহা ও মোহাম্মদ…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটভুক্ত ২০২৫–২৬ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের দ্বিতীয় দিনের ভর্তি কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। আজকের ভর্তি কার্যক্রমে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ মোট ২১৫ জন শিক্ষার্থী চূড়ান্ত ভর্তি সম্পন্ন করেছে। এর মধ্যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে সর্বোচ্চ ১০৪ জন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করেন। এছাড়াও অন্যান্য বিভাগেও শিক্ষার্থীদের উপস্থিতি ও ভর্তি কার্যক্রম ছিল উৎসবমুখর ও সুশৃঙ্খল। ভর্তি কার্যক্রম চলাকালে শিক্ষার্থী ও অভিভাবকদের সার্বিক সহযোগিতা প্রদান করেন নিটারের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। নতুন শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে ক্যাম্পাসজুড়ে ছিল উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ। নিটার প্রশাসন আশা প্রকাশ করেছে, নবীন শিক্ষার্থীদের হাত ধরেই ভবিষ্যতে দেশের টেক্সটাইল…
চট্টগ্রামের সার্কিট হাউস সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের বেতন, উৎসব ভাতা ও ছুটি প্রদান বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শ্রম আইন ও শ্রম বিধিমালা অনুসারে শ্রমিকদের প্রাপ্য সুবিধা সময়মতো নিশ্চিত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক, বিজিএমইএ’র পরিচালক এনামুল আজিজ চৌধুরী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, মালিক ও শ্রমিক প্রতিনিধি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা। সভায় এনামুল আজিজ চৌধুরী বলেন, তৈরি পোশাক শিল্পের মূল শক্তি হচ্ছেন শ্রমিকরা। তাদের পরিশ্রম ও অবদানের কারণেই দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হচ্ছে। তাই…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটভুক্ত ২০২৫–২৬ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে প্রথম দিনের ভর্তি কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। আজকের ভর্তি কার্যক্রম শেষে জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) এ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩৬ জনসহ মোট ৬৯ জন শিক্ষার্থী চূড়ান্ত ভর্তি সম্পন্ন করেছে।ভর্তি কার্যক্রম চলাকালে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভর্তি প্রক্রিয়া সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং নবীন শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা প্রদান করা হয়েছে।নিটারের বিভিন্ন বিভাগে মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণ আগামী দিনে দেশের বস্ত্র ও প্রকৌশল খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটের অধীনে পরিচালিত…
বুটেক্সে প্রথমবারের মতো আয়োজিত অ্যালামনাই সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ৪১তম ব্যাচের দল ‘ব্লেজ ৪১’। শনিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের জিএমএজি ওসমানী হল মাঠে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৩৯তম ব্যাচকে হারিয়ে ট্রফি নিজেদের করে নেয় ৪১তম ব্যাচ। শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স, দলীয় সমন্বয় এবং অদম্য লড়াকু মানসিকতা দেখিয়ে তারা শিরোপা নিজেদের করে নেয়। টুর্নামেন্টটি সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। মাঠজুড়ে ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল, পুরোনো স্মৃতির উচ্ছ্বাস এবং বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় করার অনন্য আবহ। প্রতিটি ম্যাচেই খেলোয়াড়রা নিজেদের সেরাটা উজাড় করে দেন, যা দর্শকদের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করে। ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দল ‘ব্লেজ ৪১’-এর…
জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার)-এর শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা ও সম্ভাবনা তুলে ধরার এক অনন্য সুযোগ তৈরি হয়েছে। প্রাথমিক সিলেকশন পর্ব শেষে নির্বাচিত ২০ জন শিক্ষার্থীকে আগামী বুধবারে চূড়ান্ত ভাইবার (VIVA) জন্য বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই চূড়ান্ত ভাইবার মাধ্যমে নিটারের ২০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্য থেকে মাত্র ৩ জন শিক্ষার্থীকে বহুল প্রত্যাশিত ‘চীন ভিজিট প্রোগ্রাম’-এর জন্য চূড়ান্তভাবে বাছাই করা হবে। সফলভাবে নির্বাচিত এই ৩ জন শিক্ষার্থী হলেন: অমিত সরকার, নাঈম হাসান অপু এবং মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ এফাফ। শিক্ষার্থীদের এই চীন ভ্রমণের সম্পূর্ণ খরচ বহন করবে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। এই…
Premier Bank PLC-এর নারায়ণগঞ্জ শাখার বিরুদ্ধে এলসি জালিয়াতি, বৈদেশিক মুদ্রা লেনদেনে অনিয়ম এবং গ্রাহকদের নামে ভুয়া ঋণ সৃষ্টির অভিযোগ তুলেছেন ২৬টি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানার মালিকরা। তাদের দাবি, ব্যাংকের এসব কর্মকাণ্ডে প্রতিষ্ঠানগুলো বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে। শনিবার (১৬ মে) রাজধানীর Economic Reporters Forum কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ীরা এসব অভিযোগ তুলে ধরেন। লিখিত বক্তব্য পাঠ করেন ডয়েস ল্যান্ড অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান। এ সময় টোটাল ফ্যাশন লিমিটেডের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মেহরাব বিন হাসিব ও জননী ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম পোদ্দারসহ অন্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা Bangladesh Bank, অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর…
বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্পে উদ্ভাবন ও গবেষণাকে আরও গতিশীল করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘টেক্সটাইল ইনোভেশন এক্সচেঞ্জ (টাই)’। শনিবার (১৬ মে) রাজধানীর Le Méridien Dhaka-এর বলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ উদ্যোগের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের শিল্প উদ্যোক্তা, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষাবিদ ও উন্নয়ন সহযোগীরা অংশ নেন। আয়োজকরা জানান, শিল্পখাতে উদ্ভাবনকে তথ্যনির্ভর, পরিমাপযোগ্য ও ধারাবাহিক চর্চায় রূপ দেওয়াই টেক্সটাইল ইনোভেশন এক্সচেঞ্জের প্রধান লক্ষ্য। এ উদ্দেশ্যে কারখানা, বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি প্রতিষ্ঠান ও বৈশ্বিক অংশীদারদের মধ্যে সমন্বিত সহযোগিতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির চেয়ারম্যান, Bangladesh Knitwear Manufacturers and Exporters Association-এর সহ-সভাপতি ও মাইক্রোফাইবার গ্রুপের…
“ডিবেট ফর ডেমোক্রেসি” কর্তৃক আয়োজিত আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নিটার ডিবেটিং সোসাইটি। যুক্তি, আত্মবিশ্বাস, দলগত সমন্বয় ও অসাধারণ উপস্থাপনার মাধ্যমে দলটি এই সাফল্য অর্জন করে প্রতিষ্ঠানের জন্য এক অনন্য সম্মান বয়ে এনেছে। গৌরবময় এই আয়োজনে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং “ডিবেট ফর ডেমোক্রেসি”-এর চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তাঁদের উপস্থিতি পুরো আয়োজনকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে। এই অসাধারণ অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নিটার ডিবেটিং সোসাইটির মাননীয় মডারেটর রায়হান আহমেদ জয় স্যার। তাঁর দিকনির্দেশনা, উৎসাহ ও অনুপ্রেরণা দলটির আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করেছে। পাশাপাশি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হচ্ছে…
আসন্ন আইটিইটি–বাংলাদেশের ১৫তম কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন জমা দিয়েছেন মোহাম্মদ শাহরিয়ার জিন্নাহ বিপ্লব। তিনি “ঐক্যবদ্ধ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স পরিষদ” (United Council) প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স)-এর ২৮তম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার জিন্নাহ বিপ্লব পেশাগত জীবনে বেক্সিমকো, ডায়িস্টার ও নভোজাইমে দায়িত্ব পালন করেছেন। মনোনয়ন জমা দেওয়ার পর তিনি বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে আইটিইটি–বাংলাদেশকে একটি কার্যকর, সময়োপযোগী ও নির্ভরযোগ্য সংগঠন হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য।তিনি আরও বলেন, সদস্যদের দোয়া, সমর্থন ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করা সম্ভব। একই সঙ্গে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য একটি গর্বের…

