Author: মিরর ডেস্ক

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাক রপ্তানিকারকরা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারের তুলনায় গড়ে প্রায় ১০ শতাংশ কম দাম পান। যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত প্রবেশাধিকার না থাকাকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে নতুন এক গবেষণায়। গবেষণাটি পরিচালনা করেছে Research and Policy Integration for Development (র‌্যাপিড)। এতে ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ের কাস্টমসের ASYCUDA World সিস্টেমে সংরক্ষিত প্রায় ২ কোটি ৫০ লাখ রপ্তানি তথ্য বিশ্লেষণ করা হয়েছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক পরামর্শ সভায় গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। মূল প্রবন্ধ উপস্থাপনকালে র‍্যাপিডের উপপরিচালক জিল্লুর রহমান বলেন, গড় হিসাবে ইউরোপীয় ইউনিয়নের তুলনায় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি রপ্তানিকারকরা ১০ শতাংশেরও বেশি…

আরও পড়ুন

নারায়ণগঞ্জের বিভিন্ন তৈরি পোশাক কারখানায় বকেয়া বেতন, ঈদ বোনাস ও অন্যান্য সুবিধা পরিশোধ না করাকে কেন্দ্র করে শ্রমিকদের অসন্তোষ বাড়ছে। গত কয়েক দিনে জেলার বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। এতে গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। শিল্পাঞ্চল সংশ্লিষ্টদের মতে, প্রতি বছর ঈদ সামনে এলেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে এমন পরিস্থিতি তৈরি হয়। সময়মতো শ্রমিকদের পাওনা না দিলে অসন্তোষ দ্রুত আন্দোলনে রূপ নেয়, যার প্রভাব পড়ে সড়ক যোগাযোগ ও জনজীবনে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৩ মার্চ) সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বেতন ও ঈদ বোনাসের দাবিতে…

আরও পড়ুন

ঢাকার ধামরাইয়ে অর্ধমাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। রোববার (১৫ মার্চ) দুপুরে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলীশ্বর এলাকায় অবস্থিত MU EN টেক্সটাইল কারখানার সামনে এ ঘটনা ঘটে। শ্রমিকদের অভিযোগ, সকালে কাজে যোগ দেওয়ার পর তারা কর্তৃপক্ষের কাছে মার্চ মাসের প্রথম ১৫ দিনের বেতন এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বোনাস দেওয়ার দাবি জানান। তবে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এ দাবি মেনে না নেওয়ায় শ্রমিকরা কাজ বন্ধ করে দেন। পরে দুপুর ২টার দিকে কারখানার পাশের একটি সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শতাধিক শ্রমিক। আন্দোলনে অংশ নেওয়া এক নারী শ্রমিক বলেন, ঈদের আগে পরিবারের খরচ মেটাতে তারা…

আরও পড়ুন

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে তৈরি পোশাক খাতে শ্রমিকদের বেতন–বোনাস পরিশোধ নিয়ে চাপ বাড়ছে। খাতটির বকেয়া প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকার নগদ সহায়তা ছাড় করা হলেও এখনও অনেক কারখানায় শ্রমিকদের পাওনা পরিশোধ বাকি রয়েছে। প্রতিবছরের মতো এবারও ঈদের আগে বেতন ও বোনাসের দাবিতে বিভিন্ন এলাকায় শ্রমিকদের আন্দোলনে নামতে দেখা গেছে। গত ৯ মার্চ ময়মনসিংহের ভালুকায় রাসেল এপিয়ারেল লিমিটেড কারখানার শ্রমিকরা বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। একইভাবে গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের ফতুল্লার গাবতলী এলাকায় সেঞ্চুরি গার্মেন্টস কারখানার শ্রমিকরা বকেয়া বেতন, ওভারটাইম মজুরি ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করেন। নিট পোশাক খাতের মালিকদের সংগঠন BKMEA–এর তথ্যমতে,…

আরও পড়ুন

দেশের বন্ড লাইসেন্সের বাইরে থাকা পোশাক রপ্তানিকারকদের জন্য স্থানীয়ভাবে কাঁচামাল সংগ্রহের সুযোগ সহজ করতে উদ্যোগ নিয়েছে এনবিআর। পরিকল্পনা অনুযায়ী, ব্যাক-টু-ব্যাক এলসির মাধ্যমে স্থানীয় উৎস থেকে কাঁচামাল সংগ্রহের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। এ সিদ্ধান্ত কার্যকর হলে শত শত পোশাক কারখানার জন্য উৎপাদন কার্যক্রম সহজ হবে এবং রপ্তানিও বাড়বে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান, বন্ড লাইসেন্সের আওতার বাইরে থাকা প্রতিষ্ঠানগুলো যেন স্থানীয় রপ্তানিকারকদের কাছ থেকে কাঁচামাল সংগ্রহ করতে পারে, সে বিষয়ে বিদ্যমান বাধা দূর করতে রাজস্ব বোর্ড কাজ করছে। দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। এনবিআর সূত্রে…

আরও পড়ুন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স), ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এর পাঁচ শিক্ষার্থী ‘ইনোভেশন ব্ল্যাক বেল্ট (আইবিবি)’ সনদ অর্জন করেছেন। টেক্সটাইল টুডে ইনোভেশন হাব (টিটিআইএইচ) শিল্পভিত্তিক গবেষণা ও প্রকল্প বাস্তবায়নের স্বীকৃতি হিসেবে তাদের এই সনদ প্রদান করে। সনদপ্রাপ্তদের মধ্যে চারজন গার্মেন্টস ওয়াশিং ও ডাইং প্রযুক্তি নিয়ে কাজ করেছেন। তাদের গবেষণার লক্ষ্য ছিল ডেনিম ফিনিশিং প্রক্রিয়ায় পরিবেশবান্ধব ও দক্ষ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা। বিইউএফটি এর তাহসিন ইসলাম তোরু এবং বুটেক্সের রোমিনুর রহমান তালুকদার ও নাসিফ আহমেদ প্রত্যয় যৌথভাবে ব্লু ক্রিয়েশন্স লিমিটেডে একটি প্রকল্প বাস্তবায়ন করেন। ‘ফ্রম পিপি টু প্ল্যানেট: এ সাসটেইনেবল…

আরও পড়ুন

দেশের তৈরি পোশাক খাতের জন্য ব্যাংক ঋণের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। ঢাকায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠকে বিজিএমইএর একটি প্রতিনিধি দল এসব প্রস্তাব তুলে ধরে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান। বিজিএমইএর পক্ষ থেকে জানানো হয়, প্রণোদনার অর্থ সময়মতো ও নিয়মিতভাবে ছাড় না হলে অনেক পোশাক কারখানা কার্যক্রম চালিয়ে যেতে সমস্যায় পড়তে পারে। এতে শ্রমবাজারেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বৈঠকে বিজিএমইএ নেতারা বলেন, বৈশ্বিক অর্থনীতির অস্থিরতা এবং দেশের ভেতরের বিভিন্ন…

আরও পড়ুন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) চতুর্থবারের মতো আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন টেক্সটাইল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ২০২৬’ শীর্ষক এ সম্মেলন আগামী ১৩ জুন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনে টেক্সটাইল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট ও সাসটেইনেবিলিটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আন্তর্জাতিক এ সম্মেলনের আয়োজন করছে বুটেক্সের টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজ অনুষদ। সম্মেলনে অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর গবেষণাপত্র জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে— টেক্সটাইল ইন্ডাস্ট্রি ৫.০ অ্যান্ড আইওটি ইন টেক্সটাইলস, কোয়ালিটি অ্যান্ড রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ারিং, সাপ্লাই চেইন অ্যান্ড লজিস্টিকস ম্যানেজমেন্ট, সার্কুলার ইকোনমি, গ্রিন সিস্টেমস অ্যান্ড সাসটেইনেবিলিটি, টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং প্রসেস অ্যান্ড অপটিমাইজেশন, টেক্সটাইল ডাইস, কেমিক্যালস অ্যান্ড অক্সিলিয়ারিজ,…

আরও পড়ুন

বিশ্বের সবচেয়ে বড় উল উৎপাদনকারী দেশ অস্ট্রেলিয়া। কিন্তু ১৯৮০–এর দশক থেকে দেশটিতে উৎপাদিত অধিকাংশ উল প্রক্রিয়াজাতকরণ ও সুতা তৈরির জন্য বিদেশে পাঠানো হচ্ছে। এতে দেশটির ফ্যাশন ও টেক্সটাইল শিল্প বছরে প্রায় ২.৬ বিলিয়ন ডলার সম্ভাব্য আয় হারাচ্ছে বলে ধারণা করা হয়। এই পরিস্থিতি বদলাতে স্থানীয়ভাবে উল প্রক্রিয়াজাতকরণ ও টেক্সটাইল উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিয়েছে দেশটির ফ্যাশন শিল্প। বৃহস্পতিবার Australian Fashion Council (AFC) “ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং স্ট্র্যাটেজি ফর অস্ট্রেলিয়ান ফ্যাশন অ্যান্ড টেক্সটাইলস” নামে একটি নতুন কৌশল ঘোষণা করেছে। এতে শিল্প অংশীদার হিসেবে রয়েছে ফ্যাশন ব্র্যান্ড RM Williams এবং ফেডারেল লেবার পার্টির সংসদ সদস্য ম্যাট বার্নেলের নেতৃত্বাধীন একটি সংসদীয় কমিটি। এই ১০ বছরের কৌশলের…

আরও পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের নীতিনির্ধারণী পর্যায়ে তৈরি পোশাক, নিটওয়্যার ও টেক্সটাইল খাতের প্রতিনিধিত্ব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বেসরকারি ফলাফল ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, এই খাতের সঙ্গে যুক্ত অন্তত ১৬ জন ব্যবসায়ী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে তিনজন মন্ত্রী ও তিনজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। বিশ্লেষকদের মতে, দেশের প্রধান রপ্তানি খাত হিসেবে পরিচিত পোশাক শিল্পের উদ্যোক্তাদের এই উপস্থিতি শিল্পনীতি ও অর্থনৈতিক সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। সংসদে বাড়ছে শিল্পোদ্যোক্তাদের উপস্থিতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের পেশাগত পরিচয় বিশ্লেষণ করলে দেখা যায়, প্রায় ৬০ শতাংশই ব্যবসায়ী ছিলেন। নির্বাচনের ফলাফলেও ব্যবসায়ী প্রার্থীদের উল্লেখযোগ্য সাফল্য প্রতিফলিত হয়েছে। বিশেষ করে তৈরি পোশাক…

আরও পড়ুন