- ‘মাস্টারিং দ্য আর্ট অব প্রেজেন্টেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ১২-১৪ নভেম্বর আয়োজিত হবে টেক্সটাইল ইনোভেশন এক্সপো
- ন্যূনতম ৩০ হাজার টাকা বেতদের দাবিতে উত্তরায় সড়ক অবরোধ
- হ্যামস গার্মেন্টস পরিদর্শনে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
- পোশাক রপ্তানিতে ৬.১ শতাংশ প্রবৃদ্ধি, প্রথম তিন মাসে আয় ১০৫৮ কোটি ডলার
- জেটিআই ছাত্র হোস্টেলে মিনি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত
- বাংলাদেশে এলপিপির এলসি চুক্তি ৭৫০ মিলিয়ন ডলারে উন্নীত
- আইএসইউতে ‘দ্য ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬’ অনুষ্ঠিত
Author: মিরর ডেস্ক
সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ডিবেট প্রিমিয়ার লীগের প্রাথমিক পর্ব। দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারী দলগুলোর তীক্ষ্ণ যুক্তি, আত্মবিশ্বাসী উপস্থাপনা এবং জমজমাট প্রতিদ্বন্দ্বিতায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। বিতর্কের প্রতিটি ম্যাচেই তৈরি হয় ভিন্নমাত্রার উত্তেজনা। যুক্তি ও বাকশক্তির লড়াইয়ে নিজেদের সেরাটা উপস্থাপন করতে দেখা যায় প্রতিটি দলকে। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও দর্শকদের উৎসাহে আয়োজনটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও উপভোগ্য। আয়োজকরা জানান, তরুণদের যৌক্তিক চিন্তাভাবনা, বিশ্লেষণী দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রাথমিক পর্ব শেষে সেরা দলগুলো পরবর্তী রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পাবে। ডিবেট প্রিমিয়ার লীগের এ…
“মায়ের ডাক”-এর সমন্বয়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের নেতারা। সাক্ষাৎকালে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার শামসু উদ্দিন খান, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন, মহাসচিব ইঞ্জিনিয়ার এ কে এম মহসিন আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় ফোরামের ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আরফান আলী প্রামাণিক নবনির্বাচিত বুটেক্স ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন কাজল ও সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মাদ রুবেলকে সঙ্গে নিয়ে সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত মতবিনিময় সভায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের নেতারা এমপি সানজিদা ইসলাম তুলির নেতৃত্ব,…
বর্তমানে আমাদের সমুদ্রগুলোতে প্রতি বছর প্রায় ৮০ লক্ষ টন প্লাস্টিক বর্জ্য জমা হচ্ছে। এই বিশাল পরিমাণ বর্জ্য সামুদ্রিক পরিবেশ ধ্বংস করছে। কিন্তু আধুনিক বিজ্ঞান ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এই অভিশাপকে আশীর্বাদে রূপান্তর করার উপায় খুঁজে পেয়েছে। সমুদ্রের পরিত্যক্ত প্লাস্টিক এখন পরিণত হচ্ছে দামী পোশাকে। ১. তৈরির প্রক্রিয়া: বর্জ্য থেকে সুতা সমুদ্র থেকে সংগৃহীত প্লাস্টিক বোতল, মাছ ধরার জাল এবং অন্যান্য বর্জ্য প্রথমে পরিষ্কার করা হয়। এরপর এগুলোকে ছোট ছোট টুকরো বা ‘ফ্লেক্স’-এ পরিণত করা হয়। এই ফ্লেক্সগুলোকে গলিয়ে বিশেষ প্রক্রিয়ায় পলিয়েস্টার সুতা তৈরি করা হয়, যা সাধারণ ভার্জিন পলিয়েস্টারের মতোই টেকসই। ২. কেন এটি পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ? বর্জ্য হ্রাস:…
দেশের টেক্সটাইল খাতের তরুণ উদ্ভাবক ও নেতৃত্ব তৈরির অন্যতম আয়োজন ‘টেক্সটাইল ট্যালেন্ট হান্ট (টিটিএইচ) সিজন-১০’-এর ন্যাশনাল ডে কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) রাজধানীর উত্তরায় BGMEA Complex-এর নূরুল কাদের অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। Textile Today আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্বাচিত শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় সারা দেশ থেকে বাছাই করা ১০০ শিক্ষার্থীকে ‘ইনোভেশন মাস্টারমাইন্ড’ হিসেবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুটেক্স এর উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটি এর উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আয়ুব নবী খান। সভাপতিত্ব করেন টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের এক্সিকিউটিভ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার…
দেশের বিভিন্ন জাতীয় শিল্পকলা প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে আলোচনায় এসেছেন BGMEA University of Fashion & Technology-এর শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির কালচারাল ক্লাবের সদস্যরা চিত্রকলা ও লাইভ আর্ট বিভাগে কৃতিত্ব দেখিয়ে প্রতিষ্ঠানের সুনাম বাড়িয়েছেন। দেশের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘EKPHORIA – National Art & Photography Exhibition 2026’-এ বিইউএফটির শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন। প্রতিযোগিতার আর্ট বিভাগে Tashin Akter চ্যাম্পিয়ন এবং Maisha Tahrin Sneha রানার-আপ হন। এছাড়া ‘Pure Chemicals Presents – নীরবতায় কলরব ৭.০ Live Art Contest 2026’-এ চ্যাম্পিয়ন হয়ে নতুন সাফল্য যোগ করেন Anindita Kundu। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের এই অর্জন তাদের সৃজনশীলতা, পরিশ্রম ও শিল্পীসত্তার প্রতিফলন। একই সঙ্গে এটি দেশের সাংস্কৃতিক…
দেশের টেক্সটাইল খাতের অন্যতম বড় প্রতিযোগিতা ‘টেক্সটাইল ট্যালেন্ট হান্ট (টিটিএইচ) সিজন-১০’-এর ঢাকা জোনে ২য় রানার আপ হয়েছেন আরিফুল হক নাইম। তিনি নিটার এর শিক্ষার্থী। Textile Today আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো প্রতিযোগীর মধ্যে নিজের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা এবং নেতৃত্বগুণের মাধ্যমে এই সাফল্য অর্জন করেন নাইম। ‘টেক্সটাইল ট্যালেন্ট হান্ট’ দেশের টেক্সটাইল ও অ্যাপারেল খাতের ভবিষ্যৎ উদ্ভাবক ও নেতৃত্ব তৈরি করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। এবারের আসরে ‘ইনোভেশন’ ও ‘সাসটেইনেবিলিটি’ বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নিজের অনুভূতি প্রকাশ করে আরিফুল হক নাইম বলেন, এই অর্জনের পেছনে তার কঠোর পরিশ্রম ও শিক্ষকদের দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি জানান, নিটারে…
প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) শুরু হয়েছে ‘আসুটেক্স প্রেজেন্টস অ্যালামনাই সুপার কাপ’। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। Bangladesh University of Textiles স্পোর্টস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা প্রাক্তন শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। এ সময় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, সংগঠন ও করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, টুর্নামেন্টের সব ম্যাচ রাতের বেলায় অনুষ্ঠিত হবে। এবারের আসরে মোট ১১টি দল অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দলগুলো হলো— ফোরটি সিক্স, টুয়েন্টি সিক্সথ টাইটানস, ফোর্ট্রেস ৪২, বুটেক্স নেট ব্রেকার্স, নবমাত্রিক তেত্রিশ, রয়্যাল ৩৮,…
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল টুর্নামেন্ট ‘কিকফেস্ট ২০২৬’-এ চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছে বিইউএফটি। প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শিরোপা নিজেদের করে নেয় বিশ্ববিদ্যালয়টির দল। গত ৭ মে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে দেশের ১২টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। শুরু থেকেই আক্রমণাত্মক খেলা, শক্তিশালী রক্ষণভাগ এবং দারুণ দলগত সমন্বয়ের মাধ্যমে বিইউএফটি প্রতিটি ম্যাচে নিজেদের আধিপত্য বজায় রাখে। ফাইনাল ম্যাচেও আত্মবিশ্বাসী পারফরম্যান্স ধরে রেখে প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয় বিইউএফটি। পুরো টুর্নামেন্টজুড়ে খেলোয়াড়দের পরিশ্রম, ঐক্য এবং লড়াকু মানসিকতা দর্শকদের নজর কাড়ে। বিশ্ববিদ্যালয়টির এই অর্জন শুধু একটি শিরোপা জয় নয়, বরং শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা ও গর্বের বিষয় হিসেবেও দেখা হচ্ছে। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সমর্থকদের সম্মিলিত প্রচেষ্টায় এই…
দেশে বন্ধ হয়ে থাকা শিল্প-কারখানাগুলো পুনরায় চালু করতে বড় ধরনের আর্থিক সহায়তার পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে প্রাথমিকভাবে ৪০ হাজার কোটি টাকার একটি স্বল্পমেয়াদি রিফাইন্যান্স স্কিম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই এ বিষয়ে একটি নীতিমালা তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। অনুমোদন পেলে পরে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হবে। এই উদ্যোগ বাস্তবায়নে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় ব্যাংকগুলো সরকারের কাছে ক্রেডিট গ্যারান্টি চেয়েছে। কারণ, নতুন করে দেওয়া ঋণ ভবিষ্যতে খেলাপিতে পরিণত হলে ক্ষতি পুষিয়ে নেওয়ার নিশ্চয়তা তারা চায়। জানা গেছে, নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্য সামনে রেখে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, বন্ধ কারখানাগুলো আবার চালু হলে উৎপাদন…
নোয়াখালীর সুবর্ণচরে অভিযান চালিয়ে প্রায় ৬০–৭০ লাখ টাকার চোরাইকৃত গার্মেন্টস ফেব্রিক্স উদ্ধার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই গার্মেন্টস ফেব্রিক্স উদ্ধার করে চট্টগ্রাম ডিবি পুলিশ। সোমবার (৪ মে) দুপুরে উপ-পরিদর্শক মহি উদ্দিন রাজুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ফেব্রিক্সগুলো চট্টগ্রাম থেকে চুরি হওয়া। অভিযান চলাকালে ২ নম্বর চরবাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল বাসারকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, যেই ঘর থেকে মালামাল উদ্ধার করা…

