- বিইউএফটি ফ্যাশন ক্লাবের উদ্যোগে ‘রিলস অ্যান্ড রানওয়ে ২০২৬’ অনুষ্ঠিত
- মার্কিন পোশাক বাজারে চীনকে পেছনে ফেলে দ্বিতীয় বাংলাদেশ
- গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা
- বিশ্ববাজারে পোশাক রপ্তানি বাড়াতে একজোট হলো বিজিএমইএ ও এইচএসবিসি
- পোশাক খাতের আধুনিকায়ন ও টেকসই উন্নয়নে বিজিএমইএ-ওকাইব যৌথ উদ্যোগ
- বস্ত্র খাতে নগদ সহায়তা বাড়িয়ে ৫ শতাংশ করে সার্কুলার জারি
- টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে টেক্সাসের প্রফেসরশিপ: ড. শাকিলের অনন্য আখ্যান
- নবীনদের বরণে প্রস্তুত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালী
Author: মিরর ডেস্ক
মানুষের সভ্যতার ইতিহাসে পোশাকের আবির্ভাব যেমন প্রাচীন, তেমনি কাপড় তৈরির প্রযুক্তিও সময়ের সঙ্গে সঙ্গে উন্নত হয়েছে। আজকের আধুনিক টেক্সটাইল শিল্পে কাপড় বা ফেব্রিক কেবল পোশাক তৈরির উপকরণ নয়; এটি গৃহসজ্জা, চিকিৎসা সরঞ্জাম, শিল্পকারখানা এবং প্রযুক্তিনির্ভর নানা খাতে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু একটি সাধারণ কাপড় তৈরির পেছনে রয়েছে দীর্ঘ ও জটিল একটি প্রক্রিয়া। তন্তু থেকে সুতা, তারপর সেই সুতার বিশেষ কাঠামো ও সংযোগের মাধ্যমে তৈরি হয় ফেব্রিক। টেক্সটাইল প্রযুক্তিতে ফেব্রিক তৈরির তিনটি মৌলিক পদ্ধতি রয়েছে। এগুলো হলো বয়ন কাপড়, নিট কাপড় এবং নন-ওভেন কাপড়। প্রতিটি পদ্ধতির নিজস্ব গঠন, প্রযুক্তি ও ব্যবহার রয়েছে। এই তিন ধরনের কাঠামোই মূলত বিশ্বব্যাপী টেক্সটাইল…
গ্যাস সরবরাহ সংকটের কারণে ভারতের গুজরাটের সুরাট শহরের টেক্সটাইল শিল্প বড় ধরনের চাপের মুখে পড়েছে। রান্নার গ্যাসের অভাবে হাজার হাজার পরিযায়ী শ্রমিক কাজ থাকা সত্ত্বেও শহর ছেড়ে নিজ নিজ গ্রামে ফিরে যাচ্ছেন। ভারতের ‘বস্ত্র নগরী’ হিসেবে পরিচিত সুরাটের টেক্সটাইল খাত মূলত উত্তর প্রদেশ, বিহার ও ওডিশা থেকে আসা বিপুলসংখ্যক শ্রমিকের ওপর নির্ভরশীল। তবে কয়েক দিন ধরে এলপিজি সিলিন্ডারের তীব্র সংকটে শ্রমিকদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। অনেক পরিবার রান্না করতে না পেরে অনাহারের ঝুঁকিতে পড়ায় তারা বাধ্য হয়ে গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শ্রমিক সংকটের প্রভাব ইতিমধ্যে কারখানাগুলোতে পড়তে শুরু করেছে। অনেক কারখানা সপ্তাহে এক বা দুই…
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। কারখানা কর্তৃপক্ষের দাবি, ডাকাতরা কারখানার সাব-স্টেশন ও অফিস থেকে প্রায় এক কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। রোববার গভীর রাতে উপজেলার পুখুরিয়া এলাকায় ঢাকা–আরিচা মহাসড়কের পাশে অবস্থিত অ্যাডভান্স অ্যাটায়ার লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় দেড়টার দিকে ২০ থেকে ২২ জনের একটি মুখোশধারী ডাকাত দল কারখানার ভেতরে ঢুকে পড়ে। তারা ধারালো অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে রাখে। এরপর ডাকাতরা কারখানার বিভিন্ন স্থানে ভাঙচুর চালায় এবং সিসিটিভি ক্যামেরা নষ্ট করে দেয়। পরে সাব-স্টেশন থেকে তামার তারসহ মূল্যবান যন্ত্রাংশ এবং অফিসের কম্পিউটার নিয়ে…
চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (সিটেক)–এর সাতকানিয়া–লোহাগাড়া ফোরামের উদ্যোগে সম্প্রতি একটি মিটআপ অনুষ্ঠিত হয়েছে। মিটআপটি অনুষ্ঠিত গত রবিবার (২২ মার্চ) চট্টগ্রামের লোহাগাড়ায় অবস্থিত গ্রান্ড মাশাবী রেস্টুরেন্টে। এতে কলেজটির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নিয়ে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে সিটেক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতির উপস্থিতি আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। তিনি অ্যালামনাই নেটওয়ার্ককে আরও সক্রিয় ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মিটআপে সিটেক সাতকানিয়া–লোহাগাড়া ফোরামের ২০২৬ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন পন পিউর কেমিক্যাল গ্রুপের কান্ট্রি ম্যানেজার তোফাজ্জল হোসেন মানিক। সভাপতি…
টেক্সটাইল শিল্পে ফিনিশিং প্রক্রিয়া কাপড়ের চূড়ান্ত গুণগত মান ও ব্যবহারযোগ্যতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতা থেকে কাপড় তৈরি হওয়ার পর বিভিন্ন ধরনের ফিনিশিং প্রয়োগের মাধ্যমে কাপড়কে নির্দিষ্ট বৈশিষ্ট্য দেওয়া হয়। যেমন নমনীয়তা, চকচকে ভাব, পানি প্রতিরোধ ক্ষমতা বা অগ্নি প্রতিরোধ ক্ষমতা। এইসব বিশেষ ফিনিশিংয়ের মধ্যে ফ্লেম রিটার্ডেন্ট ফিনিশিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি, যা কাপড়কে আগুনের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। ফ্লেম রিটার্ডেন্ট ফিনিশিং কী? ফ্লেম রিটার্ডেন্ট ফিনিশিং হলো এমন একটি টেক্সটাইল প্রক্রিয়া যেখানে নির্দিষ্ট রাসায়নিক পদার্থ কাপড়ে প্রয়োগ করা হয়, যাতে কাপড় আগুনের সংস্পর্শে সহজে জ্বলে না বা ধীরে জ্বলে। এর ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা কমে…
শীতের পোশাকের কথা উঠলেই যে তন্তুর নাম সবচেয়ে আগে মনে আসে, তা হলো উল। সোয়েটার, শাল, জ্যাকেট কিংবা কম্বল—এই সব পরিচিত শীতবস্ত্রের পেছনে রয়েছে উল নামের একটি প্রাকৃতিক তন্তু। ভেড়ার লোম থেকে সংগ্রহ করা এই তন্তু বহু শতাব্দী ধরে মানুষের পোশাক ও গৃহস্থালির নানা টেক্সটাইল পণ্য তৈরিতে ব্যবহৃত হয়ে আসছে। নরমতা, উষ্ণতা ধরে রাখার ক্ষমতা এবং টেকসই বৈশিষ্ট্যের কারণে উল আজও টেক্সটাইল শিল্পে একটি গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে বিবেচিত হয়। উল মূলত একটি প্রাণিজ তন্তু। সাধারণত ভেড়ার লোম কেটে বা শিয়ারিং প্রক্রিয়ার মাধ্যমে এটি সংগ্রহ করা হয়। পরে বিভিন্ন ধাপের প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এই তন্তু সুতা ও কাপড়ে রূপান্তরিত করা হয়। প্রাকৃতিক…
আমাদের দৈনন্দিন জীবনের পোশাক—টি-শার্ট, সোয়েটার, জ্যাকেট বা স্পোর্টসওয়্যার—সবকিছুর পেছনেই রয়েছে নির্দিষ্ট ধরনের কাপড় ও বুনন প্রযুক্তি। পোশাক দেখতে একই রকম মনে হলেও এর ফ্যাব্রিকের গঠন ও তৈরির পদ্ধতি অনেক ক্ষেত্রে আলাদা হয়। বিশেষ করে নিট ফ্যাব্রিকের ক্ষেত্রে এই পার্থক্যটি আরও স্পষ্ট। টেক্সটাইল শিল্পে বহুল ব্যবহৃত দুটি নিট ফ্যাব্রিক হলো সিঙ্গেল জার্সি ও ডাবল জার্সি। দেখতে প্রায় একই মনে হলেও এই দুই ধরনের কাপড়ের গঠন, বৈশিষ্ট্য এবং ব্যবহারের ক্ষেত্রে রয়েছে গুরুত্বপূর্ণ পার্থক্য। নিট ফ্যাব্রিক সাধারণত সুতা দিয়ে ধারাবাহিকভাবে লুপ বা বৃত্ত তৈরি করে বোনা হয়। এই লুপগুলোর বিন্যাস ও তৈরির পদ্ধতির ওপর নির্ভর করে কাপড়ের ধরন নির্ধারিত হয়। আধুনিক পোশাক শিল্পে…
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে ৩৯টি প্রতিষ্ঠান ২০২৫ সালের অক্টোবর–ডিসেম্বর প্রান্তিকের (দ্বিতীয় প্রান্তিক) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত তথ্যে দেখা গেছে, এই সময়ে মাত্র ৫টি কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। অন্যদিকে ১৬টি প্রতিষ্ঠানের আয় কমেছে এবং ৮টি কোম্পানি ধারাবাহিক লোকসানে রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, একই সময়ে ৪টি কোম্পানি লোকসান থেকে মুনাফায় ফিরেছে এবং ৬টি প্রতিষ্ঠান মুনাফা থেকে লোকসানে পড়েছে। যেসব কোম্পানির আয় বেড়েছে সেগুলো হলো—দুলামিয়া কটন, এনভয় টেক্সটাইলস, রহিম টেক্সটাইল, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এবং তমিজউদ্দিন টেক্সটাইল। দ্বিতীয় প্রান্তিকে দুলামিয়া কটনের শেয়ারপ্রতি আয় হয়েছে ৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ পয়সা। চলতি…
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে চলতি বছরের শুরুতেই এই বাজারে রফতানিতে বড় ধাক্কা লেগেছে। ২০২৬ সালের জানুয়ারিতে ইইউতে বাংলাদেশের পোশাক রফতানি কমে দাঁড়িয়েছে ১.৪৩ বিলিয়ন ইউরো, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫.২৫ শতাংশ কম। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারিতে এই বাজারে রফতানির পরিমাণ ছিল ১.৯১ বিলিয়ন ইউরো। অর্থাৎ এক বছরে প্রায় ৪৮০ মিলিয়ন ইউরোর রফতানি কমেছে। পরিমাণ ও দামে একসঙ্গে পতন রফতানি কমার পেছনে প্রধান দুটি কারণ চিহ্নিত হয়েছে—পণ্যের পরিমাণ ও ইউনিট মূল্য, দুটোই কমেছে। ২০২৫ সালের জানুয়ারিতে বাংলাদেশ থেকে ইইউতে ১২৬.৮০ মিলিয়ন কেজি পোশাক রফতানি হয়েছিল। ২০২৬ সালের জানুয়ারিতে তা কমে…
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। বুধবার সংগঠনের কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, ফেব্রুয়ারি মাসের বেতন ইতোমধ্যে ৯৯.৯১ শতাংশ পোশাক কারখানায় পরিশোধ করা হয়েছে। বাকি দুটি কারখানায় বেতন দেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, ঈদ বোনাস পরিশোধ হয়েছে ৯৯.৮১ শতাংশ কারখানায়। অবশিষ্ট চারটি কারখানায় বোনাস দেওয়ার কাজ চলমান রয়েছে। মাহমুদ হাসান খান আরও জানান, ঈদ উপলক্ষে সড়কে যানজট কমাতে শিল্পাঞ্চলভিত্তিক ধাপে ধাপে শ্রমিকদের ছুটি দেওয়া হচ্ছে। এতে মহাসড়কে চাপ কমবে এবং শ্রমিকদের যাতায়াত সহজ হবে বলে আশা…
