Author: মিরর ডেস্ক

আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে আনন্দ ভাগাভাগি করে নিতে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আজ পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভার উদ্যোগে সহমর্মিতার ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগে অংশগ্রহণ করেন বন্ধুসভার সদস্যরা। ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সেই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায়। সেই ভাবনা থেকেই বন্ধুসভার পক্ষ থেকে এই আয়োজন করা হয়, যাতে অসহায় ও দরিদ্র মানুষেরাও ঈদের আনন্দে শামিল হতে পারেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভার সভাপতি অনিক কর্মকার এবং সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। বন্ধুসভার পক্ষ থেকে জানানো হয়,…

আরও পড়ুন

উত্তরের জেলা দিনাজপুর। এই জেলার ঢাকা–রংপুর মহাসড়কের পাশেই দাঁড়িয়ে আছে তাত শিল্পের এক নীরব সাক্ষী দিনাজপুর টেক্সটাইল মিলস । একসময় যেখানে হাজারো শ্রমিকের কর্মচাঞ্চল্যে মুখর ছিল পরিবেশ, আজ সেখানে তালাবদ্ধ গেট, ভাঙাচোরা ভবন আর নিস্তব্ধতা। ১৯৭৮ সালে প্রায় ৩৮ একর জমির ওপর প্রতিষ্ঠিত হয় দিনাজপুর টেক্সটাইল মিল। ভারতীয় প্রযুক্তির ২৫ হাজার স্পিন্ডল দিয়ে এখানে ২০, ৩২, ৪০, ৬০ ও ৮০ কাউন্টের উন্নতমানের সুতা উৎপাদন করা হতো। দেশের সেরা টেক্সটাইল মিলগুলোর মধ্যে একসময় এই মিলের নাম ছিল উল্লেখযোগ্য। কিন্তু ধারাবাহিক লোকসান এবং ব্যবস্থাপনা সংকটের কারণে ২০০৭ সালে প্রায় ৫ কোটি টাকার ক্ষতির মুখে পড়ে মিলটি বন্ধ হয়ে যায়। এরপর প্রায় দুই…

আরও পড়ুন

লোডশেডিংয়ের সময়ে জেনারেটর চালিয়ে কারখানার উৎপাদন সচল রাখতে হয় দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পকে। কিন্তু সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের সরবরাহে সমস্যার কারণে প্রয়োজনীয় তেল পাচ্ছেন না অনেক শিল্পমালিক। ফলে বিভিন্ন কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শিল্পমালিকদের এ সংকট থেকে বেরিয়ে আসতে বিশেষ ব্যবস্থায় জ্বালানি তেল সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে। জ্বালানি মন্ত্রণালয় ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) শিগগিরই এ বিষয়ে নির্দেশনা দিতে পারে। প্রস্তাবিত ব্যবস্থায় সংশ্লিষ্ট শিল্প অ্যাসোসিয়েশনের প্রত্যয়নপত্র দেখিয়ে ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার সুযোগ পাবেন কারখানা কর্তৃপক্ষ। বর্তমানে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সম্ভাব্য সংকটের আশঙ্কায় দেশে অনেক যানবাহনের…

আরও পড়ুন

কুমিল্লা মহাসড়কে শ্রমিকদের অবরোধের কারণে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে শ্রমিকদের বেতন ও বোনাস দেওয়ার আশ্বাস দিলে তারা সড়ক ছেড়ে দিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমিকরা জানুয়ারি মাসের বেতন পাবেন এবং আগামী ১৬ মার্চের মধ্যে ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদের বোনাস পরিশোধ করা হবে। সংশ্লিষ্টদের দাবি, একটি পক্ষ শ্রমিকদের উসকানি দিয়ে এই পরিস্থিতি তৈরি করেছে। অবরোধের কারণে কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা এলাকায় দীর্ঘ সময় যানবাহন আটকে ছিল। ঢাকা থেকে ফেনীগামী স্টার লাইন পরিবহনের বাসচালক ইমরান হোসেন বলেন, প্রায় আড়াই ঘণ্টা যানজটে আটকে ছিলেন তিনি। সকাল ১০টার দিকে শ্রমিকরা…

আরও পড়ুন

বাংলাদেশের তৈরি পোশাক শিল্প গত চার দশকে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছে। আশির দশকে যাত্রা শুরু করা এই শিল্প আজ বৈশ্বিক পোশাক রপ্তানিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। বর্তমানে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের বড় অংশই আসে এই খাত থেকে। ২০২১–২২ অর্থবছরে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি হয়েছিল প্রায় ৪২ দশমিক ৬১৩ বিলিয়ন ডলার, যা দেশের মোট রপ্তানির প্রায় ৮২ শতাংশের কাছাকাছি। এ শিল্পে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৪০ লাখ মানুষ কর্মসংস্থানের সঙ্গে যুক্ত। তবে শুধু রপ্তানি আয়ের দিক থেকে নয়, উৎপাদনের ধরন ও মানের দিক থেকেও এই শিল্পে ধীরে ধীরে পরিবর্তন দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ মূলত স্বল্পমূল্যের বা…

আরও পড়ুন

এক সময়ের শান্ত, প্রায় অনুন্নত জনপদ আশুলিয়া আজ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হিসেবে পরিচিত। রাজধানী ঢাকার উপকণ্ঠে অবস্থিত এই অঞ্চলটি কয়েক দশক আগেও ছিল কৃষিনির্ভর, অবকাঠামোগত দিক থেকে পিছিয়ে থাকা একটি এলাকা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গার্মেন্টস শিল্পের বিস্তার এই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক চিত্র পুরোপুরি বদলে দিয়েছে। কারখানা স্থাপন, শ্রমিকদের আবাসন, বাজার-ব্যবসার সম্প্রসারণ এবং উন্নত পরিবহন ব্যবস্থার মাধ্যমে আশুলিয়া এখন এক প্রাণবন্ত শিল্পকেন্দ্রে পরিণত হয়েছে। আশুলিয়ার অর্থনৈতিক রূপান্তরের মূল চালিকাশক্তি হলো তৈরি পোশাক শিল্প। নব্বইয়ের দশক থেকে এই অঞ্চলে ধীরে ধীরে গড়ে উঠতে শুরু করে বিভিন্ন গার্মেন্টস কারখানা। বিশেষ করে শিল্পাঞ্চল হিসেবে পরিকল্পিতভাবে প্রতিষ্ঠিত ঢাকা ইপিজেড এবং আশপাশের শিল্প…

আরও পড়ুন

বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি হিসেবে তৈরি পোশাক বা গার্মেন্টস শিল্প দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের মোট রপ্তানি আয়ের বড় অংশই আসে এই খাত থেকে। শুধু তাই নয়, লাখো মানুষের জীবিকা নির্ভর করে গার্মেন্টশিল্পের ওপর। তবে বৈশ্বিক অর্থনীতির পরিবর্তন এবং পরিবেশগত সংকটের বাস্তবতায় এখন আর শুধু উৎপাদন বৃদ্ধি বা রপ্তানি আয়ের হিসাবই যথেষ্ট নয়। বিশ্ববাজারে টিকে থাকতে হলে এই পোশাক শিল্পকে হতে হবে পরিবেশবান্ধব, দায়িত্বশীল এবং টেকসই। সেই বাস্তবতা উপলব্ধি করেই বাংলাদেশের পোশাক শিল্প এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সবুজ উৎপাদনের পথে। গার্মেন্টশিল্পে পরিবেশবান্ধব উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো শিল্পবর্জ্য ব্যবস্থাপনা। পোশাক কারখানায় ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক পদার্থ, বর্জ,…

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আদেশ মোতাবেক ৯ মার্চ থেকে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ছুটি ও ১২ মার্চ থেকে আবাসিক হলসমূহ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। আজ সোমবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী শবে কদর, জুমাতুল বিদা, পবিত্র ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ৯ মার্চ হতে ২৬ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এসময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, নিয়োগ পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের…

আরও পড়ুন

আসন্ন ঈদুল ফিতরের আগে আর্থিক সংকটের কারণে চার থেকে পাঁচটি তৈরি পোশাক কারখানা শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধে সমস্যায় পড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে বিজিএমইএর সহসভাপতি মো. রেজওয়ান সেলিম সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে পোশাক ও বস্ত্র খাতের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। রেজওয়ান সেলিম বলেন, ঈদের ছুটির আগে কিছু কারখানা শ্রমিকদের পাওনা পরিশোধে সমস্যায় পড়তে পারে। তবে বিজিএমইএ ও ব্যাংকগুলো বিষয়টি সমাধানে কাজ করছে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও জানান, ঈদকে সামনে রেখে সম্ভাব্য শ্রমিক অসন্তোষ মোকাবিলায় ব্যবসায়ীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতাও চেয়েছেন।…

আরও পড়ুন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে তৃতীয় ধাপের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ফাঁকা থাকা আসনগুলো পূরণে আগামী ১০ মার্চ দুই পর্যায়ে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রথম ও দ্বিতীয় ধাপের ভর্তি শেষে বেশির ভাগ আসন এখনো খালি রয়েছে। মোট ৬৩০টি আসনের মধ্যে এ পর্যন্ত ২০৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। ফলে বর্তমানে ৪২১টি আসন ফাঁকা আছে, যা তৃতীয় ধাপের মাধ্যমে পূরণ করা হবে। এ ধাপে মেধাক্রম ১৮০১ থেকে ৩৩০০ পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ মার্চ প্রথম পর্যায়ে মেধাক্রম ১৮০১ থেকে ২২২১ পর্যন্ত শিক্ষার্থীদের সকাল ৯টা থেকে১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে…

আরও পড়ুন