ক্যাম্পাস

বুটেক্স বিজনেস ক্লাব আয়োজিত ‘ফিউচার উইভ ২.০’ এর চূড়ান্ত পর্ব ১ মার্চ

  মিরর ডেস্ক ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৪৪:২৩ অনলাইন সংস্করণ

বুটেক্স বিজনেস ক্লাবের আয়োজনে “ফিউচার উইভ ২.০” এর চূড়ান্ত প্রতিযোগিতা আগামী ১ মার্চ (রবিবার) অনুষ্ঠিত হবে। একই দিন অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার আরেক পর্ব “কুইজ ক্ল্যাশ”।

বুটেক্স বিজনেস ক্লাবের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় , “ফিউচার উইভ ২.০’ বুটেক্স বিজনেস ক্লাবের একটি ফ্ল্যাগশিপ ইভেন্ট। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতাটি দুইটি অংশে বিভক্ত একটি কেস কম্পিটিশন ও অপরটি কুইজ ক্ল্যাশ। ইতোমধ্যে প্রতিযোগিতার প্রথম রাউন্ড সম্পন্ন হয়েছে। সেখান থেকে নির্বাচিত শীর্ষ ১৫টি দল পরবর্তী ধাপে উত্তীর্ণ হয়েছে। এসব দলের মধ্য থেকে সেরা পাঁচটি দল চূড়ান্ত পর্বে অংশ গ্রহন করবে।”

এছাড়াও বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,

“এই আয়োজন শিক্ষার্থীদের বিশ্লেষণী চিন্তা, নেতৃত্বের গুণাবলি এবং দলগত সমন্বয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে। একই সঙ্গে এটি বিশ্ববিদ্যালয়ে সৃজনশীল ও প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে তুলতে সহায়তা করছে।”

উল্লেখ্য, কেস কম্পিটিশনে অংশগ্রহণকারী দলগুলোকে বাস্তবধর্মী ব্যবসায়িক সমস্যা বিশ্লেষণ করে দুই পৃষ্ঠার অ্যাবস্ট্র্যাক্ট এবং এক মিনিটের অনলাইন ভিডিও কমার্শিয়াল জমা দিতে হয়। অন্যদিকে কুইজ ক্ল্যাশ একটি একক প্রতিযোগিতা যেখানে অংশগ্রহণকারীদের জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা যাচাই করা হয়।

আরও খবর

Sponsered content