বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং আইটিইটি (ITET)-এর ১৫তম কাউন্সিল নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. মশিউর রহমান খানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আইটিইটি বাংলাদেশ এই স্মরণসভার আয়োজন করে।

অনুষ্ঠানে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সহকর্মী ও সংগঠনের শীর্ষ নেতারা। বক্তারা তাঁর বর্ণাঢ্য কর্মজীবন, অসাধারণ ব্যক্তিত্ব এবং বস্ত্র খাতের উন্নয়নে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আইটিইটি বাংলাদেশের সভাপতি প্রকৌশলী মো. এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুটেক্সের উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. জুলহাস উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন আইটিইটি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী সুমায়েল মোহাম্মদ মল্লিক, আইটিইটি অন্তর্বর্তীকালীন কমিটির সাবেক কনভেনার প্রকৌশলী এহসানুল করিম কায়সারসহ সংগঠনের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন আইটিইটি বাংলাদেশের সমাজকল্যাণ সম্পাদক প্রকৌশলী মো. আরফান আলী প্রামানিক এবং সহ-সমাজকল্যাণ সম্পাদক প্রকৌশলী মো. মাহমুদুল ইসলাম সাদ্দাম।

অনুষ্ঠান শেষে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেন।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com