অধ্যাপক ড. মাশিউর রহমান খানের স্মরণে আইটিইটির শোকসভা ও দোয়া ৩০ অক্টোবরবুটেক্সের সাবেক অধ্যাপক এবং ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টসের (আইটিইটি) ১৫তম কেন্দ্রীয় কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মাশিউর রহমান খানের রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিলের উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামী ৩০ অক্টোবর, শুক্রবার বাদ আসর উত্তরায় আইটিইটি কার্যালয়ে (বাসা-৬, রোড-২, সেক্টর-১১) এই কর্মসূচির আয়োজন করেছে সংগঠনটি।উল্লেখ্য, গত ১৭ অক্টোবর ইন্তেকাল করেন টেক্সটাইল প্রকৌশল অঙ্গনের পরিচিত মুখ ড. মাশিউর রহমান খান।

তাঁর প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে আইটিইটি পরিবার। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে আয়োজিত এই শোকসভা ও দোয়া মাহফিলে সংগঠনের সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com