বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং ফ্যাশন ডিজাইন ট্রেনিং ইনস্টিটিউট, সাহেপ্রতাপ, নরসিংদীর যৌথ আয়োজনে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের চলমান ৭ম পর্ব (২০২২-২৩ সেশন) শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিটে অডিটোরিয়াম ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জি. মো. মঞ্জুরুল হাসান, এক্সিকিউটিভ ডিরেক্টর, আমানত শাহ ফেব্রিকস লিমিটেড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জি. মোহাম্মদ সামসুল হক, ডেপুটি জেনারেল ম্যানেজার, ম্যাক্সো এক্সপোর্টস লিমিটেড।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো. মাহবুবুল হক, অধ্যক্ষ, এফডিটিআই ও বাতাশিল্প (তঃ দা.), নরসিংদী।অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা শুভেচ্ছা ও ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন। পাশাপাশি শিক্ষা জীবন থেকে কর্মজীবনে প্রবেশের ক্ষেত্রে দক্ষতা, সততা ও দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরা হয়।

শিক্ষার্থীদের স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com