জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের কালচারাল অঙ্গনকে আরও সমৃদ্ধ ও গতিশীল করার লক্ষ্যে নিটার কালচারাল ক্লাবের ২০২৬–২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৪ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ও পদবি প্রকাশ করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জহিরুল ইসলাম প্রান্ত। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সামিউল হক সৌমিক ও সাগর শিকদার। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রিফাতুল ইসলাম আলফিদা।এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে শামস হোসাইন আল নায়াজ, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রাসাদুল ইসলাম, যুগ্ম সম্পাদক হিসেবে আব্দুল কাদের জিলানী এবং সহ-যুগ্ম সম্পাদক হিসেবে সাজিদ রহমান শুভ দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মুজাহিদুল ইসলাম সিয়াম। তথ্যপ্রযুক্তি সম্পাদক হিসেবে সামিয়া খানম, দপ্তর সম্পাদক হিসেবে জারিন মিরা এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মিঠুন চন্দ্র দাস মিঠু দায়িত্ব পেয়েছেন।এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক শাখার দায়িত্বে রয়েছেন একাধিক নির্বাহী পরিচালক। ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন রওনক মুনাওয়ার।

সংগীত বিভাগের নির্বাহী পরিচালক হিসেবে আয়মান চৌধুরী, নাট্য বিভাগের নির্বাহী পরিচালক হিসেবে অমর্ত্য চৌধুরী, নৃত্য বিভাগের নির্বাহী পরিচালক হিসেবে নাজিফা আনজুম তুর্ণা, আবৃত্তি বিভাগের নির্বাহী পরিচালক হিসেবে গোলাম ইয়াজদানি শাদহীন, র‍্যাম্প বিভাগের নির্বাহী পরিচালক হিসেবে তানভীর হাসান তালুকদার এবং শিল্প ও সজ্জা বিভাগের নির্বাহী পরিচালক হিসেবে জয়ন্ত সরকার দায়িত্ব পেয়েছেন।

নতুন কমিটি দায়িত্ব গ্রহণের মাধ্যমে নিটারের শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশ, সৃজনশীলতার চর্চা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করার সুযোগ সৃষ্টি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

নিটারের সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনুষ্ঠান, প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা ও সৃজনশীল কার্যক্রম পরিচালনা করে আসছে নিটার সাংস্কৃতিক ক্লাব। নতুন কমিটির নেতৃত্বে এসব কার্যক্রম আরও সুসংগঠিত ও প্রাণবন্ত হবে বলে আশা করা হচ্ছে।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃত্বে নিটার সাংস্কৃতিক ক্লাব শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে আরও কার্যকর ভূমিকা রাখবে এবং নিটারের সাংস্কৃতিক চর্চাকে নতুন মাত্রায় নিয়ে যাবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com