নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাতে আগামীকাল (১৩ জুলাই) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে ১৮তম ব্যাচের নবীনবরণ-২০২৬।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালীর এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা ও ক্লিফটন গ্রুপের জোনাল অ্যাডমিন প্রধান মেজর (অব.) এম. এ. সিদ্দিক চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আরবিএফ সোর্সিং-এর ব্যবস্থাপনা পরিচালক, রেটেক্স ব্লুর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রাকিবুল ইসলাম রনি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন ক্লোভার কালেকশনস লিমিটেডের মার্চেন্ডাইজিং ম্যানেজার শৈলেন চন্দ্র সাহা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালীর অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুর রকিব।নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে গত দুই সপ্তাহ ধরে ক্যাম্পাসজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। সাজসজ্জা, মঞ্চ নির্মাণ, সাংস্কৃতিক পরিবেশনার মহড়াসহ বিভিন্ন আয়োজন সম্পন্ন করতে ব্যস্ত সময় পার করেছেন আয়োজকেরা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুর রকিব বলেন, “১৮ ব্যাচের নবীনবরণ ঘিরে ক্যাম্পাসে যে উন্মাদনা তৈরি হয়েছে, তা শিক্ষার্থীদের মাঝে মানসিক আনন্দে ইতিবাচক প্রভাব ফেলবে।”

আয়োজক পরিমিতিক-১৫–এর একজন প্রতিনিধি বলেন, “বিগত ২ সপ্তাহের পরিশ্রমের সফলতা দেখতে পাচ্ছি ১৮ ব্যাচের এই অনুষ্ঠানটি ঘিরে যে উন্মাদনা, তার মাঝে।”দিনের আনুষ্ঠানিক পর্ব শেষে বিকেল থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কলেজের সব ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে সংগীত পরিবেশন করবে দুটি ব্যান্ড—আর্ট অব হেভেন এবং সিগনেচার অব ডাক।

আয়োজকদের প্রত্যাশা, নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা, অতিথিদের উপস্থিতি এবং দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে এবারের ১৮তম ব্যাচের নবীনবরণ কলেজের ইতিহাসে একটি স্মরণীয় আয়োজনে পরিণত হবে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com