ইংলিশ ক্লাবের ২০২৬–২৭ মেয়াদের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাহাদাত হোসাইন। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল্লাহ আল মাহমুদ ও মো. রাসেল মৃধা। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাব্বির আহমেদ রিয়াদ।

নবগঠিত এই কমিটি শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি, যোগাযোগ দক্ষতার উন্নয়ন, সৃজনশীল চর্চা এবং নেতৃত্ব বিকাশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে বলে জানানো হয়েছে।

ক্লাবের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নতুন নেতৃত্ব তাদের উদ্ভাবনী চিন্তা, দক্ষতা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে সিটেক ইংলিশ ক্লাবকে আরও সমৃদ্ধ ও সফল করে তুলবে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি এবং ইংরেজি ভাষা শিক্ষাকে আরও কার্যকর ও আকর্ষণীয় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com