Advertisement

প্রাথমিক সিলেকশনের পর নির্বাচিত শিক্ষার্থীদের আজ নিটার থেকে চূড়ান্ত ভাইবার জন্য বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন এ নিয়ে যাওয়া হচ্ছে।

এই চূড়ান্ত ভাইবার মাধ্যমে বাছাইকৃত শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা ও সম্ভাবনা তুলে ধরার এক অনন্য সুযোগ। সফলভাবে নির্বাচিত প্রার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবেন বহুল প্রত্যাশিত চীন ভিজিট প্রোগ্রামে।

শিক্ষার্থীদের মাঝে এ নিয়ে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস। অনেকেই এটিকে নিজেদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন।

একজন শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে বলেন,“এটি আমাদের জন্য অনেক বড় একটি সুযোগ। আন্তর্জাতিক পর্যায়ে টেক্সটাইল ও অ্যাপারেল সেক্টরকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা ভবিষ্যতে আমাদের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”আরেক শিক্ষার্থী বলেন,“

নিটারের পক্ষ থেকে এমন সুযোগ পাওয়ায় আমরা সত্যিই আনন্দিত ও গর্বিত। চূড়ান্ত ভাইবার জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি এবং ভালো কিছু প্রত্যাশা করছি।”

শিক্ষার্থীদের এমন ইতিবাচক মনোভাব ও আগ্রহ ভবিষ্যতে দেশের টেক্সটাইল খাতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com