Advertisement

জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) এর সাহিত্য ও সৃজনশীল চর্চাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে নিটার ল্যাংগুয়েজ ক্লাব প্রকাশিত ম্যাগাজিনটি আনুষ্ঠানিকভাবে ইনস্টিটিউট লাইব্রেরিতে জমা দেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে শিক্ষার্থীরা যেকোনো সময় লাইব্রেরিতে গিয়ে ম্যাগাজিনটি পড়তে ও উপভোগ করতে পারবেন।

ক্লাব কর্তৃপক্ষ জানায়, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মাঝে পড়াশোনা, লেখালেখি ও সৃজনশীল চিন্তাভাবনার প্রতি আগ্রহ বৃদ্ধি করা। ম্যাগাজিনটিতে শিক্ষার্থীদের লেখা বিভিন্ন প্রবন্ধ, গল্প, কবিতা, অভিজ্ঞতা ও সৃজনশীল কাজ স্থান পেয়েছে, যা ক্যাম্পাসের সাহিত্যচর্চায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে। নিটার ল্যাংগুয়েজ ক্লাব বিশ্বাস করে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি তাদের চিন্তা ও প্রকাশের ক্ষেত্রকে আরও বিস্তৃত করবে। ক্লাবের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে লাইব্রেরিতে গিয়ে ম্যাগাজিনটি পড়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com