পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভার উদ্যোগে ‘মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ ২০২৬) পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বন্ধুসভার সভাপতি রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভার সাবেক সভাপতি অভিজিৎ ঘোষ। এছাড়া বর্তমান কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পরিচালক জহিরুল ইসলামসহ বিভিন্ন অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজনটি অংশগ্রহণকারীদের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com