Advertisement

এনইউবি টেক্সটাইল বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিতনর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)–এর টেক্সটাইল বিভাগের উদ্যোগে মঙ্গলবার ক্যাম্পাসে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজনটি সার্বিকভাবে পরিচালনা করে এনইউবি টেক্সটাইল ক্লাব।

ইফতার মাহফিলে বিভাগের বিভাগীয় প্রধান জি. এম. ফয়সাল, কো-অর্ডিনেটর রাসেল হাওলাদারসহ অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তাদের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে হামদ-নাত ও গজল পরিবেশন করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন। আয়োজকদের একজন জানান, শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি বাড়ানোই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে তারা সন্তুষ্ট বলেও জানান তিনি। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের পরিকল্পনার কথাও উল্লেখ করেন আয়োজকরা।ইফতারে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, এ ধরনের আয়োজনে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হয়।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নিয়মিত এ ধরনের আয়োজন বিভাগের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে ভূমিকা রাখবে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com