EMMTEX SLN Textile Industry Advertisement Banner

এপেক্স হোল্ডিংস লিমিটেডের আওতাধীন সব কারখানার শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের জানানো হয়েছে যে, আগামী সোমবার (১৩ এপ্রিল ২০২৬) থেকে কারখানার সব বিভাগ ও শাখা যথারীতি খোলা থাকবে। সবাইকে তাদের নির্ধারিত সময়সূচী অনুযায়ী কাজে উপস্থিত থাকতে বলা হয়েছে।
আজ ১২ এপ্রিল (রবিবার) কারখানা বন্ধের দিনটিকে সাধারণ ছুটি হিসেবে গণ্য করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে মেনে নিয়ে তা নোটিশ আকারে প্রকাশ করা হয়েছে। তাই কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করে বলা হয়েছে, চলমান পরিস্থিতির কারণে বায়ারদের (ক্রেতা) তরফ থেকে কোনো অনীহা বা কার্যাদেশ নিয়ে কোনো সমস্যা সৃষ্টি হলে শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ ঘোষণা করা হতে পারে।
এপেক্স হোল্ডিংস লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানব সম্পদ) উজ্জ্বল কুমার ভৌমিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com