EMMTEX SLN Textile Industry Advertisement Banner

জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার)-এর শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা ও সম্ভাবনা তুলে ধরার এক অনন্য সুযোগ তৈরি হয়েছে। প্রাথমিক সিলেকশন পর্ব শেষে নির্বাচিত ২০ জন শিক্ষার্থীকে আগামী বুধবারে চূড়ান্ত ভাইবার (VIVA) জন্য বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

এই চূড়ান্ত ভাইবার মাধ্যমে নিটারের ২০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্য থেকে মাত্র ৩ জন শিক্ষার্থীকে বহুল প্রত্যাশিত ‘চীন ভিজিট প্রোগ্রাম’-এর জন্য চূড়ান্তভাবে বাছাই করা হবে। সফলভাবে নির্বাচিত এই ৩ জন শিক্ষার্থী হলেন: অমিত সরকার, নাঈম হাসান অপু এবং মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ এফাফ। শিক্ষার্থীদের এই চীন ভ্রমণের সম্পূর্ণ খরচ বহন করবে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

এই সুযোগকে কেন্দ্র করে নিটারের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই এটিকে নিজেদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন।অনূভুতি প্রকাশ করতে গিয়ে নির্বাচিত একজন শিক্ষার্থী বলেন, “এটি আমাদের জন্য অনেক বড় একটি সুযোগ। আন্তর্জাতিক পর্যায়ে টেক্সটাইল ও অ্যাপারেল সেক্টরকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা ভবিষ্যতে আমাদের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আরেকজন শিক্ষার্থী তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “নিটারের পক্ষ থেকে এমন সুযোগ পাওয়ায় আমরা সত্যিই আনন্দিত ও গর্বিত। চূড়ান্ত ভাইবার জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি এবং ভালো কিছু প্রত্যাশা করছি।”

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বস্ত্র খাতের বিশেষজ্ঞরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, শিক্ষার্থীদের এমন ইতিবাচক মনোভাব, তীব্র আগ্রহ এবং এই ধরনের আন্তর্জাতিক এক্সপোজার ভবিষ্যতে দেশের টেক্সটাইল খাতে অত্যন্ত দক্ষ ও বিশ্বমানের মানবসম্পদ তৈরিতে এক অনন্য ও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com