EMMTEX SLN Textile Industry Advertisement Banner

আসন্ন আইটিইটি নির্বাচন ২০২৬ উপলক্ষে ঐক্যবদ্ধ টেক্সটাইল প্রকৌশলী পরিষদ তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। “সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও সেবার মাধ্যমে টেক্সটাইল প্রকৌশলীদের মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ” স্লোগানকে সামনে রেখে প্রকাশিত এ ইশতেহারে টেক্সটাইল প্রকৌশলীদের পেশাগত উন্নয়ন, অর্থনৈতিক নিরাপত্তা ও সামাজিক কল্যাণ নিশ্চিত করার বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

ইশতেহারের প্রধান অঙ্গীকারগুলো হলো—

  • টেক্সটাইল বিসিএস ক্যাডার চালুর লক্ষ্যে শক্তিশালী কমিটি গঠন ও কার্যকর উদ্যোগ গ্রহণ।
  • উত্তরায় রাজউকের বরাদ্দকৃত প্লটে আধুনিক আইটিইটি ভবন নির্মাণ এবং সম্প্রসারণের উদ্যোগ।
  • টেক্সটাইল প্রকৌশলীদের জন্য সাশ্রয়ী ও মানসম্মত আবাসন সুবিধা নিশ্চিতকরণ।
  • শিল্পখাতে দেশীয় টেক্সটাইল প্রকৌশলীদের কর্মসংস্থানে অগ্রাধিকার প্রতিষ্ঠা।
  • সদস্য ও তাদের পরিবারের জন্য স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যবিমা এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রম সম্প্রসারণ।
  • আইটিইটির নিজস্ব হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ।
  • কল্যাণ তহবিল শক্তিশালীকরণ এবং জরুরি সহায়তা ও ঋণ সুবিধা চালু।
  • পেশাগত অধিকার রক্ষা ও আইনি সহায়তার জন্য বিশেষ সেল গঠন।
  • চাকরির তথ্যভাণ্ডার, ক্যারিয়ার সাপোর্ট সেল ও চাকরি মেলার আয়োজন।
  • শিক্ষার্থী ও নবীন প্রকৌশলীদের জন্য ইন্টার্নশিপ, বৃত্তি, গবেষণা অনুদান ও ক্যারিয়ার সহায়তা।
  • আধুনিক টেক্সটাইল গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং প্রযুক্তি স্থানান্তরের উদ্যোগ।
  • নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা, মেন্টরশিপ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিচালনা।
  • ডিজিটাল আইটিইটি এবং স্মার্ট মেম্বারশিপ ব্যবস্থা চালু।
  • আন্তর্জাতিক টেক্সটাইল সংগঠনের সঙ্গে অংশীদারত্ব বৃদ্ধি এবং বৈশ্বিক নেটওয়ার্ক গঠন।
  • সংগঠনের সব কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতকরণ।

ঐক্যবদ্ধ টেক্সটাইল প্রকৌশলী পরিষদের নেতারা জানান, সদস্যদের মতামতকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক, কার্যকর ও সদস্যবান্ধব আইটিইটি গড়ে তোলাই তাদের লক্ষ্য। তাদের মতে, এই ইশতেহার বাস্তবায়িত হলে টেক্সটাইল প্রকৌশলীদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com