EMMTEX SLN Textile Industry Advertisement Banner

দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স (আইটিইটি) নির্বাচনে জি জি প্যানেল থেকে কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিজ্ঞ প্রকৌশলী জাহিদুর রহমান আনিস । পেশাদারিত্ব, কারিগরি দক্ষতা এবং সাংগঠনিক অভিজ্ঞতার এক অনন্য সমন্বয় রয়েছে তার। বর্তমানে তিনি গোমতি গ্রুপের চিফ অপারেটিং অফিসার হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করছেন ।

পেশাগত উৎকর্ষ ও বৈশ্বিক অভিজ্ঞতাইঞ্জি. জাহিদুর রহমান আনিসের পেশাগত জীবন অত্যন্ত সমৃদ্ধ। টেক্সটাইল অপারেশন, সাপ্লাই চেইন, ডাইং-ফিনিশিং এবং কর্পোরেট ব্যবস্থাপনায় তার রয়েছে দীর্ঘ বছরের বাস্তব অভিজ্ঞতা । তবে যা তাকে অন্যদের থেকে আলাদা করেছে, তা হলো ডাটা সায়েন্স বিষয়ে তার উচ্চশিক্ষা। এই বিশেষায়িত জ্ঞান তাকে তথ্যনির্ভর এবং নিখুঁত সিদ্ধান্ত গ্রহণে অনন্য সক্ষমতা দিয়েছে, যা একটি সংগঠনের আর্থিক ব্যবস্থাপনার জন্য অত্যন্ত জরুরি । এছাড়া তিনি কারিগরি উৎকর্ষ লাভের আশায় সুইডেন, ডেনমার্ক ও ফিনল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

সাংগঠনিক অভিজ্ঞতা ও স্বচ্ছতার মিশনআইটিইটির সাথে ইঞ্জি. আনিসের সম্পর্ক দীর্ঘদিনের। তিনি এর আগে সংগঠনের অন্তরবর্তীকালীন আহবায়ক কমিটির ফিন্যান্স স্ট্যান্ডিং কমিটির যুগ্ম আহবায়ক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন । কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হলে তার প্রধান লক্ষ্য হবে সংগঠনের আর্থিক লেনদেনে পূর্ণ স্বচ্ছতা আনা।

তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, একটি আধুনিক ও স্বচ্ছ ‘মানি ট্রান্সফারিং ব্যবস্থা’ চালুর মাধ্যমে আইটিইটির তহবিলের হিসাব প্রত্যেক সদস্যের কাছে পরিষ্কার রাখবেন ।তরুণ প্রজন্মের জন্য স্বপ্নদ্রষ্টানতুন প্রজন্মের টেক্সটাইল প্রকৌশলীদের নিয়ে তার পরিকল্পনা সুদূরপ্রসারী। ইঞ্জি. আনিস মনে করেন, বাংলাদেশের টেক্সটাইল খাতের উন্নয়ন নির্ভর করছে দক্ষ জনশক্তির ওপর। তাই তিনি তরুণ ইঞ্জিনিয়ারদের বিশ্বমানের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার ওপর বিশেষ জোর দিয়েছেন। তার অন্যতম বৈপ্লবিক অঙ্গীকার হলো—বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য একটি ‘স্ট্যান্ডার্ড বেসিক স্যালারি’ বা আদর্শ বেতন কাঠামো তৈরি করা, যাতে তারা কর্মক্ষেত্রে যথাযথ মূল্যায়ন পায় ।

দীর্ঘদিন ধরে আইটিইটির কোনো স্থায়ী ভবন না থাকা তাকে ব্যথিত করে। তাই নির্বাচিত হলে একটি স্থায়ী আইটিইটি ভবন নির্মাণ এবং সদস্যদের বিপদে-আপদে পাশে দাঁড়াতে একটি ‘কল্যাণ তহবিল’ গঠন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি ।

ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান জাহিদুর রহমান আনিস। তিনি বলেছেন, “আমার এই আইটিইটি থেকে পাওয়ার কিছু নেই, আমি শুধু দিতে চাই। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আমি দীর্ঘ সময় এই সংগঠনকে সেবা দিয়ে যেতে পারবো”।

সিনিয়রদের অভিজ্ঞতা আর জুনিয়রদের প্রাণশক্তিকে কাজে লাগিয়ে একটি আধুনিক, স্বচ্ছ ও প্রগতিশীল আইটিইটি গড়তে ইঞ্জি. জাহিদুর রহমান আনিস এখন সাধারণ সদস্যদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com