বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে তরুণদের কণ্ঠস্বর তুলে ধরতে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ুবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন সিওপি৩১-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) অষ্টম সেমিস্টারের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. তাইয়াব মৃধা।
আন্তর্জাতিক এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মাধ্যমে তিনি বৈশ্বিক জলবায়ু আলোচনা ও তরুণ প্রজন্মের ভাবনা তুলে ধরার সুযোগ পাচ্ছেন। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং একটি সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে তরুণদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্বও তার এই অংশগ্রহণের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে।
বিইউএফটির একজন শিক্ষার্থীর এমন আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। তার এই অর্জন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদেরও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের দক্ষতা ও নেতৃত্বের পরিচয় তুলে ধরতে অনুপ্রাণিত করবে।
তার এই আন্তর্জাতিক যাত্রার সর্বাঙ্গীণ সাফল্য এবং ভবিষ্যৎ পথচলার জন্য বিইউএফটি পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভকামনা জানিয়েছেন।


