গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “ফেব্রিক লাইব্রেরি উদ্বোধন ও ট্রেনিং সেশন”। জিটেক ক্যারিয়ার ক্লাবের (GTEC Career Club) পৃষ্ঠপোষকতায় কলেজ প্রাঙ্গণে এই বিশেষ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের মাননীয় অধ্যক্ষ প্রকৌশলী নয়ন চন্দ্র ঘোষ স্যার । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনলাইন টেক্সটাইল স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং নেক্সট লিমিটেড, লি অ্যান্ড ফাং ও কেনপার্কের সাবেক ফ্যাব্রিক টেকনোলজিস্ট মো. জাকারিয়া আলম জিকু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অনলাইন টেক্সটাইল স্কুলের টেকনিক্যাল স্পেশালিস্ট ও নাইটেক্সের সাবেক মেটেরিয়াল সোর্সিং অ্যান্ড ইনোভেশন টিম লিডার মো. সাফায়েত ইসলাম এবং সাউথ ইস্ট টেক্সটাইল প্রাইভেট লিমিটেডের (ইন্টারস্টাফ গ্রুপ) এক্সিকিউটিভ অফিসার (রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট) ও অনলাইন টেক্সটাইল স্কুলের টেকনিক্যাল স্পেশালিস্ট আহসানউজ্জামান রনি।
সম্পূর্ণ অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্তভাবে যৌথভাবে সঞ্চালনা করেন অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থী প্রান্তি সাহা এবং ৪র্থ ব্যাচের শিক্ষার্থী ইসমাইল হাসান।
অনুষ্ঠানের শুরুতে ফেব্রিক স্পন্সর প্রতিষ্ঠান অনলাইন টেক্সটাইল স্কুল ও অ্যাসুটেক্স গ্রুপ (Asutex Group) কে বিশেষ ধন্যবাদ জানানো হয়।
শিক্ষার্থীদের মেধা ও প্রচেষ্টায় নির্মিত এই ফেব্রিক লাইব্রেরি বাস্তবায়নে যাদের বিশেষ অবদান ছিল, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
তারা হলেন:
আকাশ কুমার দাস — ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ (২য় ব্যাচ)
এস. এম মুইজ — ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ (৩য় ব্যাচ)
ইসমাইল হাসান — অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগ (৪র্থ ব্যাচ)
নিশাত নওশীন তিথি — অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগ (৫ম ব্যাচ)
প্রাথমিকভাবে ১,০০০টিরও বেশি বিভিন্ন ধরনের ফেব্রিক স্যাম্পল নিয়ে এই লাইব্রেরির যাত্রা শুরু হলো। কলেজ কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতে এই ফেব্রিক লাইব্রেরিকে আরও সমৃদ্ধ ও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগের ফলে কলেজের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষভিত্তিক তত্ত্বীয় জ্ঞানের পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরির কাপড় সরাসরি স্পর্শ করে এর গঠন, বুনন, জিএসএম, ইয়ার্ন টাইপ এবং ফিনিশিং সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করতে পারবে। টেক্সটাইল ইন্ডাস্ট্রি ও অ্যাপারেল সেক্টরের জন্য নিজেদের প্রস্তুত করতে এবং প্র্যাক্টিক্যাল লার্নিং ও গবেষণায় এটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে।
আয়োজকদের মতে, শিক্ষার্থীদের এই নিষ্ঠা ও নিরলস প্রয়াস গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ইতিহাসে একটি সোনালী স্মারক হয়ে থাকবে। অনুষ্ঠানটি সফল করতে কলেজের অধ্যক্ষ মহোদয়, কলেজ প্রশাসন এবং জিটেক ক্যারিয়ার ক্লাব সার্বিক সহযোগিতা প্রদান করে।
অনুষ্ঠান শেষে আগত অতিথি দের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন অত্র কলেজে মাননীয় অধ্যক্ষ মহোদয়।
উক্ত আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল যমুনা টিভি, চ্যানেল ২৪, ডিবিসি নিউজ, স্টার নিউজ, এটিএন নিউজ, টেক্সটাইল মিরর, টেক্সটাইল ফোকাস, টেক্সটাইল টুডে এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটি।


